মাদারীপুরের চার উপজেলার ৫০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছে।
সুরেশ্বরের প্রধান গদীনশীন পীর ও আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সভাপতি খাজা শাহ্ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইন জানান, শনিবার ১৮ আগস্ট সৌদি আরবসহ মধ্যে প্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় রোববার ঐসব দেশে ঈল উল ফিতর উদযাপন করছে।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তালস্নুক, বাহেরচরকাতলা, চরগোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, কুনিয়া, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, আউলিয়াপুর, রামারপোল, ছবিপুর, ছিলিমপুর, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের কেরানীবাট, পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ জেলার চারটি উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার উদুল-ফিতর উদযাপন করছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন