মৌলভীবাজরের রজনগর উপজেলায় শনিবার মাইক্রোবাস ও অটোরিশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন।
নিহতদের তিন জনের নাম জানা গেছে। এরা হলেন প্রণতি (৪০), বিভরানী (৩৫) ও সজীব (৭)।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজর সদর থানার ওসি আবু জাফর মো. সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে রাজনগর-কুলাউড়া সড়কে মহলাল বাজারে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন