বরগুনা নিউজ।। চাকরি জাতীয়করণ, বদলী ব্যবস্থাগ্রহণ ও বেতনভাতা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে বৃহষ্পতিবার বরগুনায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক প্রতিনিধি জিয়াউল করিম, সামসুল আলম, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, আবদুল রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন