মধ্য বয়সে হৃদরোগের কবল থেকে রক্ষা পেতে শারীরিক পরিশ্রম করার প্রতি গুরুত্বারোপ করছেন চিকিত্সকরা। সার্কুলেশন পত্রিকার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৪০ থেকে ৫০ বছরে কায়িক পরিশ্রম বাড়ানো উচিত। এ ক্ষেত্রে প্রতিদিন অন্ততপক্ষে দুই থেকে আড়াই ঘণ্টা শারীরিক কর্মকাণ্ড করা উচিত।
১০ বছর ধরে এ বয়সী ৪০০ লোকের ওপর গবেষণা করে দেখা গেছে, প্রতিদিন এই সময়টুকু পরিশ্রম করলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়। কারণ রক্তের কোষ অণুচক্রিকার কাজ বেড়ে গেলে, রক্তের ফাইব্রিনোজেন ও ফ্যাক্টর আট বেড়ে গেলে কিংবা রক্তের প্রোটিন-সি, প্রোটিন-এস ও ফ্যাক্টর-৫ কমে গেলে হার্ট অ্যাটাক বেড়ে যায়।
তাই নিয়মিত শারীরিক পরিশ্রম খুবই প্রয়োজন। তবে এ বয়সীদের ভারি ও অধিক সময় কাজ না করার প্রতি জোর দিয়েছেন চিকিত্সকরা। সূত্র: বিবিসি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন