স্বাধীনতার ৪১ বছর পর বাংলাদেশের সবচেয়ে প্রবীণ মহিলার সন্ধান পাওয়া গেছে। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম দ্বিপেশ্বর এলাকার বাসিন্দা মহরজান। জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, জন্ম তারিখ অনুযায়ী এ প্রবীণ মহিলার বয়স ১৩২ বছর। হোসেনপুর উপজেলার ধুলিহর গ্রামের রাজিম বেপারীর মেয়ে মহরজান ১৮৮০ সালের ৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ২০ বছর বয়সে একই উপজেলার পশ্চিম দ্বিপেশ্বর গ্রামের আবদুল হেকিমের সঙ্গে তার বিয়ে হয়। মহরজান বিবির তিন ছেলের মধ্যে কেউ জীবিত নেই এবং তিন মেয়ের মধ্যে দুই মেয়ে জীবিত আছে। ছেলে ও মেয়ের দিকের নাতি ও নাতনীর সংখ্যা ১৩০ এবং পুতির সংখ্যা ৪০০ জনের মতো।
মহরজান এখনও চোখে দেখেন এবং স্পষ্ট ভাষায় কথা বলতে পারেন। বয়সের ভারে নইয়ে পড়লেও লাঠিতে ভর করে কিছুটা হাঁটতে পারেন। দীর্ঘ চলার পথে তিনি দেখেছেন ব্রিটিশ শাসন, অবিভক্ত ভারত, পাকিস্তান, স্বাধীনতা যুদ্ধ ও এ যাবত্কাল। গত শতাব্দীর পুরোটাই তিনি ভালোভাবে দেখেছেন। বহু ঘটনা ও ইতিহাসের কালের সাক্ষী বাংলাদেশ সরকারের মাধ্যমে গ্রিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে এই বৃদ্ধার নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে এলাকাবাসীর পক্ষে মুন্সী আবদুস সালাম দাবি জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন