লক্ষ্মীপুরে মাছের পোনা ব্যবসায়ী মতিউরের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও পোনা ছিনিয়ে নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বুধবার সকালে ভোলা-বরিশাল মজু চৌধুরীর হাট সড়কের কাছারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদর উপজেলার শাকচর ইউনিয়নের মালী বাড়ির বাপ্পি (১৮) ও অর্জুন (২০) নামে দুই তরুণকে আটক করেছে।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্র্তি করা হয়েছে। মতিউর বগুড়া জেলার দক্ষিণ গণিপুর গ্রামের শোয়েব আকন্দের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ৩০ হাজার মাগুরের রেণু পোনা পুকুরে ফেলে টাকা না দিয়ে উল্টো ব্যবসায়ীর কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয় উল্লিখিত দুইজন। প্রাপ্য টাকা চাওয়ায় ব্যবসায়ী মতিউরের মাথায় দা দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন