আসন্ন ক্ষেপনাস্ত্র হামলা সম্পর্কে জনগণকে সতর্ক করতে ইসরাইলী সেনাবাহিনী রোববার দেশব্যাপী একটি এসএমএস সিস্টেম পরীক্ষা শুরু করেছে। এদিকে কয়েকদিন ধরে ইরানের ওপর পাল্টা হামলা চালানোর বিষয়টি ইসরাইলী সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছে।
ইরান পারমাণবিক অস্ত্র তৈরি ও সংযোজনের দিকে অগ্রগতি অর্জন করেছে বলে দুটি পত্রিকার প্রথম পাতায় ছাপানো প্রতিবেদনে ইঙ্গিত দেয়ার পর ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড একটি জনসতর্কতা পদ্ধতির চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে। এটি আগামী সেপ্টেম্বরে চালু হবে বলে আশা করা হচ্ছে।
এক বিবৃতিতে বলা হয়, “হোম ফ্রন্ট কমান্ড রোববার থেকে দেশব্যাপী ‘ব্যক্তিগত বার্তা’ সতর্কীকরণ পদ্ধতি পরীক্ষা শুরু করেছে-যা বৃহস্পতিবার শেষ হবে।”
বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয় যে, ইসরাইলের তিনটি প্রধান মোবাইল কোম্পানি সেলকম, পেলিফোন ও অরেঞ্জের মাধ্যমে গ্রাহকদের কাছে হিব্রু, আরবি, ইংরেজি ও রুশ ভাষায় এ এসএমএস বার্তা পাঠানো হবে।
ইরান বা লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে জনগণকে সতর্ক করতে এই এসএমএস বা ক্ষুদে বার্তা সতর্কীকরণ ব্যবহার করা যাবে।

ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনার ওপর আগাম সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নিলে এ ধরনের পরিস্থিতি বাস্তবতা হয়ে উঠতে পারে। সূত্র: এএফপি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন