বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ‘এমপিওবঞ্চিত’ শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে এবার ঈদুল ফিতরের দিন কালো ব্যাজ ধারণ করবেন।
একই দাবিতে ২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট করবেন তারা।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী পরিষদ ও নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন তারা।
সংগঠন দুটির সমন্বয়ক সভাপতি মোহাম্মদ হানিফউল্লাহ বলেন, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দাবি পূরণে সরকারকে ২৭ রোজা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি।’’
তিনি জানান, “এমপিওবিহীন শিক্ষক-কর্মচারীরা দাবি আদায়ে ঈদের দিন নিজ নিজ অবস্থানে থেকে কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ২ সেপ্টেম্বর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ সময় ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।”
জানানো হয়, বর্তমানে সারাদেশে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী রয়েছেন, যাদের এখনো এমপিওভুক্ত করা হয়নি।

সব ধরনের শর্ত পূরণ করার পরেও সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এখনো এমপিওভুক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম চৌধুরী, সদস্য এম শাহজাহান ও সাইদুল গণি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এমপিওভুক্তির দাবিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার ‘এমপিওবঞ্চিত’ শিক্ষকরা গত বছরও ঈদুল আজহার দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন