প্রায় ছয় বছর কারাভোগের পর ভারতীয় এক নাগরিককে (২৪) নালিতাবাড়ি সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও ১১১৬ নং পিলারের কাছে বিজিবি-বিএসএফ এর এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই নাগরিককে হস্তান্তর করা হয়।
ভারতীয় এ নাগরিকের নাম চিংচং মারাক (২৪)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের উইলিয়াম জেলার নিম্মি থানার চন্দল সাংমার ছেলে।
২৭ বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন জানান, ২০০৬ সালের ১০ অক্টোবর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশের প্রবেশ করে চিংচং।
এ সময় তিনি পুলিশের হাতে ধরা পড়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে শেরপুরের কারাগারে প্রায় ৬ বছর বন্দি থাকেন।
সাজার মেয়াদ শেষ হলে শনিবার ভারতে তার আত্মীয়দের খবর দিয়ে বিএসএফ এর মাধ্যমে তাকে ফেরত দেওয়া পাঠানো হয়।
নাকুগাঁয়ের ১১১৬ নং সীমানা পিলারের কাছে অনুষ্ঠিত এ ফ্ল্যাগ মিটিং এ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ২৭ বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন ও নালিতাবাড়ি থানার এসআই ফজলুর রহমান এবং ভারতের পক্ষে ১৩২ ব্যাটেলিয়েনের বি-কোম্পানীর ডালু ক্যাম্পের কমান্ডার দাইমারী ও ডালু পুলিশ ক্যাম্পের এসআই এস. তুঙ্গা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন