শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বাজরা মাছিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- বাজরা গ্রামের আলী আশরাফের স্কুল পড়–য়া দুই মেয়ে আরিফা (১০) ও মারুফা (৭) এবং তার ভাই আলী হোসাইনের মেয়ে সুয়েফা (৮)।
কুলিয়ারচর থানার ওসি সুব্রত চন্দ্র সাহা পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হওয়ার কথা জানান।
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী জানান, দুপুরে আরিফা, মারুফা ও সুয়েফা (৮) বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় আশপাশের লোকজন তাদেরকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন