সপ্তাহের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও দ্বিতীয় দিন তা কমেছে।
সোমবার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়লেও কিছুক্ষণ পর তা নিচের দিকে নামতে থাকে। লেনদেন শেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৬৬ শতাংশ বা প্রায় ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ২৭৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪৮টির, কমে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৯৪ পয়েন্ট। হাতবদল হয় ৩৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সূচক বাড়ে ১.০৬ শতাংশ বা ৪৩.৫৪ পয়েন্ট। এর আগের সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন