সপ্তাহের প্রথম দিন সূচকে ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই)।
রোববার বেলা ১১টায় লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বাড়তে থাকে। দিনশেষে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৯৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়ায়।
হাতবদল হয় ৩৭৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৭৯টির, কমে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
গত সপ্তাহে ডিএসই সূচক বাড়ে ১.০৬ শতাংশ বা ৪৩.৫৪ পয়েন্ট। এর আগের সপ্তাহে সূচক কমে ৪.৩৫ শতাংশ বা প্রায় ১৮৬.২৭ পয়েন্ট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন