প্রাথমিক গণপ্রস্তাবের ভিত্তিতে পুঁজিবাজার থেকে এখনই অর্থ সংগ্রহ করছে না আর্গন ডেনিমস লিমিটেড।
প্রতিষ্ঠানটির আবেদনে তাদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ সংগ্রহ আপাতত স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার এসইসির সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থ সংগ্রহের নতুন তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২৯ মে আর্গন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করে এসইসি।
আর্গন ডেনিমস লিমিটেড ৩ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৩২ কোটি টাকা সংগ্রহ করবে।
প্রতিটি শেয়ার ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকায় ইস্যুর অনুমোদন দিয়েছে এসইসি।
লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির আইপিওর ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন