পুঁজিবাজারের স্বচ্ছতা রক্ষায় সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান।
বুধবার ডিএসই’র ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন ।
রূপসী বাংলা হোটেলে আয়জিত এই অনুষ্ঠানে রকিব বলেন, “স্বচ্ছতা রক্ষার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। বুধবারও একটি সার্ভিলেন্স কমিটি গঠন করা হয়েছে।”
ডিএসইতে ট্রেডিং ক্যাটাগরিতে পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি।
ডিএসই সভাপতি বলেন, “বর্তমানে ‘এ’ ক্যাটাগরি কোম্পানি হতে হলে ১০ শতাংশ লভ্যাংশ দিতে হয় এবং নিয়মিত এজিএম করতে হয়। এটিকে আরো কঠিন করা হবে।”
বর্তমানে পুঁজিবাজারে ‘এ’, ‘বি’, ‘জেড’, ‘এন’ ও ‘জি’ ক্যাটাগরির কোম্পানি রয়েছে। এ ছাড়া তালিকাভুক্তির ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে বলে জানান রকিবুর রহমান।
ইফতার পার্টিতে ডিএসইর কর্মকর্তা ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন