দীর্ঘ দিন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সহকারী কোচ ছিলেন তিনি। এবার ঐতিহ্যবাহী দলটির প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাইফুল বারী টিটু।
সব কিছু ঠিক থাকলে ঈদের কয়েক দিন পরই নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। এ ব্যাপারে টিটু বলেন, “এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কথাবার্তা অনেকখানি এগিয়েছে। আশা করি ঈদের পরেই সুখবরটা দেয়া যাবে।”
“নিজের পরিচিত জায়গা, পরিচিত পরিবেশে ফিরে যাওয়া একটা চ্যালেঞ্জও বটে। আমার চেষ্টা থাকবে এই চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবিলার,” যোগ করেন তিনি।
মোহামেডানের এবারের দল নিয়ে টিটুর মিশ্র প্রতিক্রিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার যারা মোহামেডানে আসছে তাদের বেশির ভাগই বিভিন্ন দলের অনিয়মিত খেলোয়াড়। তারপরও আমাদের দলকে একেবারে খারাপ বলা যাবে না।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন