নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। রোববার এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখী হবে আনামুলরা।
ম্যাচের প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক আনামুল হক বলেন, “অস্ট্রেলিয়ায় আসার পর আমরা ভালো ক্রিকেট খেলেছি।
তবে এখন সময় এসেছে, পরিস্থিতি আরো চ্যালেঞ্জিং হলে আমরা কী করতে পারি তা করে দেখাতে হবে। আমাদের পেসাররা কন্ডিশনের সঙ্গে মানিয়ে গেছেন। স্পিনাররাও ভালো করছেন। ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন।”
“অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বড় ম্যাচ। তবে আমরাও নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত,” যোগ করেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়ক উইল বসিস্টো বলছেন, এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ীই হচ্ছে তাদের সব কিছু।
“গ্রুপে তিন ম্যাচের সবকটিই জিততে চেয়েছিলাম; আর যতোটা বেশি সম্ভব ছেলেদের ফর্মে রাখতে চেয়েছিলাম। আমার মনে হয় এখন পর্যন্ত আমরা তা করতে পেরেছি।”
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার এই দলটি আগে খেলেনি। তবে আনামুলদের সম্পর্কে হোমওয়ার্ক করে সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
“তাদের (বাংলাদেশ) বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছে। কয়েকজন খুব ভালো পেসার রয়েছে বলেও শুনেছি। এছাড়া তাদের টপ অর্ডারে উঁচু মানের কয়েকজন ব্যাটসম্যান রয়েছে,” বলেন বসিস্টো।
১৯৮৮, ২০০২ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সফলতম দল। অন্যদিকে বাংলাদেশ এর আগে ২০০৬ ও ২০০৮ সালে কোয়ার্টার ফাইনালে খেলতে পেরেছিল।
গ্রুপ পর্বে সহজেই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও নেপালকে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও শ্রীলঙ্কা ও নামিবিয়াকে সহজেই হারিয়েছে বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একবারই খেলেছে বাংলাদেশ। ২০০৪ সালে প্লেট পর্বের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারায় ওই স্বাগতিক বাংলাদেশ।
এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত অস্ট্রেলিয়ার মূল শক্তি তাদের বোলারররা। এ পর্যন্ত ৭ উইকেট নেওয়া অ্যাশটন টার্নার ও ৬ উইকেট নেওয়া গুরিন্দর সান্ধু স্বাগতিকদের বোলিং আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন। বোলারদের দাপটে তাদের ব্যাটসম্যানদের বড় কোনো পরীক্ষা দিতে হয়নি এ আসরে। তারপরও দুই ম্যাচে ১২৭ রান করেছেন ক্যামেরন ব্যানক্রফট।
শ্রীলঙ্কার বিপক্ষে শতকসহ তিন ম্যাচে ১৭২ রান করা বাংলাদেশের দলপতি আনামুল বিজয় রয়েছেন দারুণ ফর্মে। এছাড়া আসিফ আহমেদ রাতুল ও উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসও রান পাচ্ছেন।
রোববার দিনের অন্য কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এছাড়া নবম স্থান পে¬-অফের কোয়ার্টার ফাইনালে পাপুয়া নিউগিনি-আফগানিস্তান ও স্কটল্যান্ড-জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন