বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা জামায়াত কার্যালয়ে যাচ্ছেন না।অনিবার্য কারণবসত তার এ নির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে বুধবার সকালে জামায়াতের মহানগরের প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে।
মজিনা বুধবার দুপুর দেড়টায় জামায়াতের মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আসার কথা ছিল।
এর পর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নাজির আহমেদের সঙ্গে তার বৈঠকের সূচি নির্ধারিত ছিল।
উল্লেখ্য, গত তত্ত্বাবধায়ক আমলে জামায়াত কার্যালয়ে গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন