কুমিল্লার রাজাপুর স্টেশনের কাছে চট্টগ্রাম অভিমুখী টু-ডাউন মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ছে। এতে ভোর ৪টা থেকে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
কুমিল্লার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার শফিকুল ইসলাম বার্তা২৪ ডটনেটকে জানান, বুধবার ভোর রাত ৪টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর স্টেশনের কাছে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান ট্রেনটির ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর ওই ট্রেনের বগিগুলো সরিয়ে শশীদল স্টেশনে নেয়া হয়েছে।
দুর্ঘটনাকবলিত ইঞ্জিন উদ্ধারে আখাউড়া ও লাকসাম জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কাজ করছে। কয়েক ঘণ্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন ওই রেল কর্মকর্তা।
দুর্ঘটনার কারণে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন