বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। তবে সরকার ও বিশ্বব্যাংক একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা আনন্দের বিষয়। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।
বুধবার শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করেন ড্যান ডব্লিউ মজিনা। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মজিনা এ আশাবাদ ব্যক্ত করেন।
মজীনা বলেন, “যুক্তরাষ্ট্র চায় পদ্মা সেতু হোক। এই সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক থেকে দেড় শতাংশ বাড়বে।”
শিল্পমন্ত্রী বলেন, “পদ্মা সেতু হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেড় শতাংশ বাড়বে। এই সেতু অর্থনীতিতে গতিশীলতা আনবে।” বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় পৌঁছা যাবে বলে শিল্পমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন