মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল-১ এ সাঈদীর মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত পিছিয়েছে।
বুধবার ট্রাইব্যুনাল-১এর কার্যকম বন্ধ করে আজকের নির্ধারিত সাঈদীর মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-১।
বুধবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিজামুল হক উপস্থিত থাকলেও সদস্য বিচারক আনোয়ারুল হকের স্ত্রীর অসুস্থতার কারণে তিনি উপস্থিত হননি।
এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারক একেএম জহির আহমেদ পদত্যাগ করেন। তাতে আন্তর্জাতিক অপরাধ আইনের বিধি-(৬) অনুযায়ী ট্রাইব্যুনাল ভেঙ্গে গেছে বলে দাবি তুলেন ডিফেন্স পক্ষ। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বসলেও ডিফেন্স পক্ষের আপত্তির মুখে মামলার শুনানি করেননি।
বুধবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় ডিফেন্সের পক্ষে প্রথম সাফাই সাক্ষী মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম তার জবানবন্দি দেয়ার কথা থকালেও তা আজ গ্রহণ করা হয়নি।
বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন