feature content slider

Catwidget4

ওয়েলকাম টু সংবাদ-২৪, আমদের পত্রিকার সম্প্রচারমূলক কাজ চলছে, খুব সিগ্রই আমরা আমাদের যাত্রা শুরু করব,আমাদের সঙ্ধগে থাকুন ধন্যবাদ।

Blogger templates

Content right

undefined

topads

DSECSE
1JANATAMF 5.80 0.00 0.00%
1STBSRS 89.50 -0.90 -1.00%
1STPRIMFMF 9.40 0.00 0.00%
3RDICB 164.00 -1.10 -0.67%
4THICB 144.90 -2.90 -1.96%
5THICB 115.00 0.50 0.44%
6THICB 54.00 -5.90 -9.85%
8THICB 52.30 -5.80 -9.98%
AAMRATECH 33.20 3.00 9.93%
ABBANK 33.50 0.70 2.13%
ACI 150.00 0.00 0.00%
ACIFORMULA 63.90 1.10 1.75%
ACIZCBOND 800.00 -6.50 -0.81%
ACTIVEFINE 62.00 1.00 1.64%
AFTABAUTO 119.00 0.10 0.08%
AGNISYSL 23.60 0.40 1.72%
AGRANINS 27.90 -0.60 -2.11%
AIBL1STIMF 5.70 0.20 3.64%
AIMS1STMF 32.70 -0.80 -2.39%
AL-HAJTEX 27.20 0.20 0.74%
ALARABANK 26.50 0.10 0.38%
ALLTEX 7.70 0.20 2.67%
AMBEEPHA 232.70 -3.00 -1.27%
AMCL(PRAN) 127.10 -0.50 -0.39%
ANLIMAYARN 17.80 0.00 0.00%
ANWARGALV 18.00 -0.50 -2.70%
APEXADELFT 235.00 1.60 0.69%
APEXFOODS 62.60 -2.40 -3.69%
APEXSPINN 66.20 -1.00 -1.49%
APEXTANRY 89.60 -1.00 -1.10%
ARAMIT 233.00 -5.80 -2.43%
ARAMITCEM 70.00 -0.40 -0.57%
ASIAINS 33.20 0.20 0.61%
ASIAPACINS 30.50 -0.40 -1.29%
ATLASBANG 191.00 0.90 0.47%
AZIZPIPES 19.20 0.50 2.67%
BANGAS 138.90 12.50 9.89%
BANKASIA 22.50 -0.40 -1.75%
BATASHOE 490.00 -8.30 -1.67%
BATBC 672.00 1.70 0.25%
BAYLEASING 39.00 1.30 3.45%
BDAUTOCA 35.90 1.70 4.97%
BDCOM 19.50 0.20 1.04%
BDFINANCE 30.60 0.80 2.68%
BDLAMPS 129.00 2.10 1.65%
BDTHAI 30.10 0.20 0.67%
BDWELDING 23.40 0.10 0.43%
BEACHHATCH 22.60 0.70 3.20%
BEACONPHAR 18.90 0.00 0.00%
BEDL 46.80 1.20 2.63%
BERGERPBL 508.50 3.50 0.69%
BEXIMCO 60.80 0.30 0.50%
BGIC 29.80 0.60 2.05%
BIFC 27.80 0.60 2.21%
BRACBANK 31.30 0.80 2.62%
BRACSCBOND 1075.00 0.00 0.00%
BSC 227.75 1.75 0.77%
BSCCL 101.30 8.90 9.63%
BSRMSTEEL 72.70 0.70 0.97%
BXPHARMA 51.60 -0.20 -0.39%
BXSYNTH 21.30 0.20 0.95%
CENTRALINS 36.50 1.40 3.99%
CITYBANK 26.20 0.20 0.77%
CITYGENINS 32.00 0.00 0.00%
CMCKAMAL 21.00 -0.10 -0.47%
CONFIDCEM 101.00 -0.80 -0.79%
CONTININS 31.70 0.60 1.93%
CVOPRL 198.50 -1.80 -0.90%
DACCADYE 35.80 0.10 0.28%
DAFODILCOM 15.50 0.10 0.65%
DBH 78.00 1.50 1.96%
DBH1STMF 5.00 0.00 0.00%
DELTALIFE 4035.00 -14.40 -0.36%
DELTASPINN 25.20 -0.10 -0.40%
DESCO 85.50 2.00 2.40%
DESHBANDHU 28.20 0.10 0.36%
DHAKABANK 23.60 0.00 0.00%
DHAKAINS 57.50 -0.10 -0.17%
DSHGARME 30.70 -0.50 -1.60%
DULAMIACOT 8.90 0.20 2.30%
DUTCHBANGL 103.50 0.70 0.68%
EASTERNINS 40.10 -0.10 -0.25%
EASTLAND 70.10 0.10 0.14%
EASTRNLUB 296.00 13.90 4.93%
EBL 32.20 -0.30 -0.92%
EBL1STMF 9.10 0.10 1.11%
ECABLES 58.50 -1.50 -2.50%
EHL 59.30 0.50 0.85%
EXIMBANK 16.90 0.00 0.00%
FAREASTLIF 121.30 0.20 0.17%
FASFIN 27.20 0.40 1.49%
FBFIF 9.90 0.60 6.45%
FEDERALINS 24.90 -0.10 -0.40%
FINEFOODS 18.70 -0.20 -1.06%
FIRSTSBANK 15.20 0.20 1.33%
FLEASEINT 43.60 1.40 3.32%
FUWANGCER 29.10 -0.40 -1.36%
FUWANGFOOD 31.80 0.20 0.63%
GBBPOWER 33.90 0.60 1.80%
GEMINISEA 155.10 1.80 1.17%
GLAXOSMITH 544.00 4.00 0.74%
GLOBALINS 36.80 0.60 1.66%
GOLDENSON 49.80 0.20 0.40%
GP 189.90 -1.90 -0.99%
GPHISPAT 76.20 1.50 2.01%
GQBALLPEN 164.00 -3.00 -1.80%
GRAMEEN1 42.30 -1.40 -3.20%
GRAMEENS2 14.30 -0.20 -1.38%
GREENDELMF 4.60 0.10 2.22%
GREENDELT 98.00 1.70 1.77%
GSPFINANCE 35.40 1.50 4.42%
HAKKANIPUL 20.00 0.10 0.50%
HEIDELBCEM 248.00 -4.60 -1.82%
HRTEX 22.30 0.10 0.45%
IBBLPBOND 976.00 18.75 1.96%
IBNSINA 84.00 0.10 0.12%
ICB 1869.00 99.75 5.64%
ICB1STNRB 25.00 -2.40 -8.76%
ICB2NDNRB 12.70 -1.40 -9.93%
ICB3RDNRB 4.90 0.10 2.08%
ICBAMCL1ST 46.50 -5.10 -9.88%
ICBAMCL2ND 6.10 0.00 0.00%
ICBEPMF1S1 6.20 -0.10 -1.59%
ICBIBANK 7.60 0.00 0.00%
ICBISLAMIC 18.40 -2.00 -9.80%
IDLC 104.00 3.30 3.28%
IFIC 34.90 0.20 0.58%
IFIC1STMF 6.80 0.10 1.49%
IFILISLMF1 4.40 0.10 2.33%
ILFSL 21.60 0.50 2.37%
IMAMBUTTON 9.70 -0.20 -2.02%
INTECH 16.80 0.30 1.82%
IPDC 18.30 0.40 2.23%
ISLAMIBANK 41.60 0.30 0.73%
ISLAMICFIN 31.70 1.50 4.97%
ISLAMIINS 37.10 -0.20 -0.54%
ISNLTD 16.70 0.00 0.00%
JAMUNABANK 19.30 0.10 0.52%
JAMUNAOIL 261.00 8.00 3.16%
JANATAINS 248.00 -1.75 -0.70%
JUTESPINN 73.10 -1.60 -2.14%
KARNAPHULI 31.70 -0.20 -0.63%
KAY&QUE 28.00 0.30 1.08%
KEYACOSMET 38.20 0.70 1.87%
KOHINOOR 194.00 -0.40 -0.21%
KPCL 53.50 0.60 1.13%
LAFSURCEML 34.30 0.10 0.29%
LANKABAFIN 66.00 5.60 9.27%
LEGACYFOOT 19.50 -0.50 -2.50%
LINDEBD 512.20 -4.10 -0.79%
LRGLOBMF1 10.00 0.10 1.01%
MAKSONSPIN 16.20 -0.30 -1.82%
MALEKSPIN 20.40 0.30 1.49%
MARICO 365.00 4.00 1.11%
MBL1STMF 6.40 0.00 0.00%
MEGCONMILK 11.20 0.00 0.00%
MEGHNACEM 116.80 -0.10 -0.09%
MEGHNALIFE 120.50 3.10 2.64%
MEGHNAPET 6.90 0.20 2.99%
MERCANBANK 19.20 0.30 1.59%
MERCINS 30.40 0.20 0.66%
METROSPIN 19.50 0.40 2.09%
MICEMENT 110.20 1.10 1.01%
MIDASFIN 38.30 1.40 3.79%
MIRACLEIND 12.10 -0.20 -1.63%
MITHUNKNIT 70.20 -0.90 -1.27%
MJLBD 77.40 0.60 0.78%
MONNOCERA 37.60 0.40 1.08%
MONNOSTAF 161.00 12.90 8.71%
MPETROLEUM 228.50 8.10 3.68%
MTBL 22.80 0.10 0.44%
NATLIFEINS 318.90 -5.90 -1.82%
NAVANACNG 66.30 0.30 0.45%
NBL 22.80 0.10 0.44%
NCCBANK 19.60 0.60 3.16%
NHFIL 46.00 1.60 3.60%
NITOLINS 40.60 -1.20 -2.87%
NORTHRNINS 46.80 -0.60 -1.27%
NPOLYMAR 36.90 0.10 0.27%
NTC 828.80 57.80 7.50%
NTLTUBES 53.00 0.30 0.57%
OCL 40.00 0.00 0.00%
OLYMPIC 128.00 3.80 3.06%
ONEBANKLTD 20.40 -0.20 -0.97%
ORIONINFU 39.80 0.00 0.00%
PADMALIFE 65.30 0.20 0.31%
PADMAOIL 286.80 7.70 2.76%
PARAMOUNT 24.00 -0.20 -0.83%
PEOPLESINS 26.00 -0.70 -2.62%
PF1STMF 5.10 0.10 2.00%
PHARMAID 157.80 2.20 1.41%
PHENIXINS 63.50 0.50 0.79%
PHOENIXFIN 52.10 4.00 8.32%
PHPMF1 4.80 0.10 2.13%
PIONEERINS 80.90 -2.40 -2.88%
PLFSL 32.60 0.80 2.52%
POPULAR1MF 5.10 0.00 0.00%
POPULARLIF 149.60 5.00 3.46%
POWERGRID 59.10 1.10 1.90%
PRAGATIINS 62.10 0.00 0.00%
PRAGATILIF 127.10 -7.00 -5.22%
PREMIERBAN 15.40 0.10 0.65%
PREMIERLEA 17.90 0.30 1.70%
PRIME1ICBA 5.00 -0.20 -3.85%
PRIMEBANK 33.00 0.10 0.30%
PRIMEFIN 45.80 0.70 1.55%
PRIMEINSUR 43.50 0.10 0.23%
PRIMELIFE 134.00 0.20 0.15%
PRIMETEX 20.00 0.50 2.56%
PROGRESLIF 110.30 -5.70 -4.91%
PROVATIINS 30.60 -0.60 -1.92%
PUBALIBANK 29.50 0.00 0.00%
PURABIGEN 66.80 1.10 1.67%
QSMDRYCELL 41.30 0.90 2.23%
RAHIMAFOOD 16.90 0.10 0.60%
RAHIMTEXT 116.00 -2.60 -2.19%
RAKCERAMIC 62.60 1.40 2.29%
RANFOUNDRY 62.50 -0.70 -1.11%
RDFOOD 25.40 0.80 3.25%
RECKITTBEN 751.80 0.30 0.04%
RELIANCINS 78.90 -0.10 -0.13%
RENATA 859.00 9.70 1.14%
RENWICKJA 69.50 -0.60 -0.86%
REPUBLIC 47.00 -0.30 -0.63%
RNSPIN 28.30 0.70 2.54%
RUPALIBANK 73.90 -0.40 -0.54%
RUPALIINS 45.30 -0.60 -1.31%
RUPALILIFE 120.10 1.90 1.61%
SAFKOSPINN 18.20 0.10 0.55%
SAIHAMCOT 25.60 2.30 9.87%
SAIHAMTEX 24.40 1.10 4.72%
SALAMCRST 51.30 -0.90 -1.72%
SALVOCHEM 22.50 0.70 3.21%
SAMATALETH 14.10 0.00 0.00%
SANDHANINS 99.00 0.60 0.61%
SAPORTL 33.70 0.10 0.30%
SAVAREFR 45.00 -1.70 -3.64%
SEBL1STMF 10.00 0.20 2.04%
SHAHJABANK 23.50 0.30 1.29%
SIBL 19.90 0.40 2.05%
SINGERBD 158.00 -4.40 -2.71%
SINOBANGLA 25.80 0.90 3.61%
SONALIANSH 112.10 1.90 1.72%
SONARBAINS 30.40 0.10 0.33%
SONARGAON 17.00 0.20 1.19%
SOUTHEASTB 18.30 0.40 2.23%
SPCERAMICS 26.10 0.20 0.77%
SQUARETEXT 100.00 0.90 0.91%
SQURPHARMA 261.80 0.40 0.15%
STANCERAM 25.40 -0.30 -1.17%
STANDBANKL 19.00 0.00 0.00%
STYLECRAFT 701.00 -36.50 -4.95%
SUMITPOWER 63.60 3.70 6.18%
TAKAFULINS 41.00 -0.20 -0.49%
TALLUSPIN 26.10 0.80 3.16%
TITASGAS 77.50 2.50 3.33%
TRUSTB1MF 7.20 0.10 1.41%
TRUSTBANK 23.00 0.10 0.44%
UCBL 21.20 0.30 1.44%
ULC 32.00 0.90 2.89%
UNIONCAP 28.70 0.50 1.77%
UNIQUEHRL 100.70 9.00 9.81%
UNITEDAIR 16.20 0.20 1.25%
UNITEDINS 49.40 1.10 2.28%
USMANIAGL 81.70 0.10 0.12%
UTTARABANK 34.60 0.00 0.00%
UTTARAFIN 89.80 3.90 4.54%
ZAHINTEX 32.90 0.40 1.23%
ZEALBANGLA 9.20 0.40 4.55%
Date & Time - August 30, 2012 -
06:10:32 AM

পৃষ্ঠাসমূহ

Widget Text

Blogroll

Pages

শেষ 7 দিনের খবর

Followers

Blogger দ্বারা পরিচালিত.

Pages - Menu

এই মুহুর্তের খবর

Search

Banner Ad

sideCategory2

Content left

রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

মেডিকেল ভর্তিতে পরীক্ষা নেয়ার আহ্বান হানিফের



মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিতে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ। 

তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেডিকেলে ভর্তির স্বপ্ন নিয়ে আছে। আমি আশা করছি, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বাস্তবতা বুঝে ব্যবস্থা নিবেন। শিক্ষার্থীদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করে দেবেন। 

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তেন জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্ল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম  বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

‘সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, তাহলে নির্বাচনে আসুন। প্রমাণ করুন জনগণ আমাদের সাথে নেই, আপনাদের সাথে আছে।

তিনি বলেন, বিএনপি আসলে বুঝতে পেরেছে জনগণের মনে তাদের কোন স্থান নেই। যে কারণেই তারা উপ-নির্বাচনে অংশ গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, কোন দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়া হবে ছাত্র সমাজের কাছে দেশের মানুষ এমনটা আশা করে না। ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ।
 
তিনি বলেন, আমি আশা করি এই ধরনের ঘটনার জন্য আপনারা গাড়ি ভাংচুর করবেন না। গাড়িতে আগুন দেবেন না। ‘বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আসলে ভালো কিছুই দেখতে পান না। 

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে একটি স্থানেও বোমা হামলা হয়নি, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়নি, জঙ্গিবাদীদের উত্থান ঘটেনি এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না?

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শোক দিবসে জন্মদিন উদযাপনের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকুন। তা না হলে জনগণ কখন আপনাকে ঘেরাও করে ফেলবে বুঝতে পারবেন না। তিনি বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

আ’লীগের ভাষায়ই জবাব দেয়া হবে : খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে- সে ভাষায়ই জবাব দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন।

বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠান বেগম খালেদা জিয়া নাট্যমঞ্চে পৌঁছালে  স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে করতালি দিয়ে অভিবাদন জানায়। তিনি হাত নেড়ে এর ষজবাব দেন।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মঞ্চে উপবিষ্ট ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের দলীয় পতাকা খঁচিত উত্তরীয় পড়িয়ে দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। 

সন্ধ্যা ৬টায় বক্তৃতা শুরু করে প্রায় আধ ঘন্টা বক্তৃতা করেন তিনি।

আইন শৃঙ্খলার চরম অবনতির কথা তুলে ধরে বেগম জিয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কি চোখ নেই নাকি উটপাখির মতো চোখ বালুর মধ্যে গুঁজে রেখেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ সরকার। তাদের আমলে দেশ ভালো চলেনি, দেশের মানুষ ভালো ছিলো না।

বিস্তারিত আসছে . . . . . . . . 

হবিগঞ্জে বিএনপির ২৪ নেতা-কর্মী বেকসুর খালাস


undefined
হবিগঞ্জে দ্রুত বিচার আইন মামলার রায়ে বৃহস্পতিবার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মীকে বেকসুর খালাসের রায় দিয়েছেঅতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুসলেহ উদ্দিনের আদালত।
মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম ভাঙচুরের অভিযোগ এনে গত ২১ এপ্রিল অডিটরিয়ামের নৈশপ্রহরী আব্দুর নুর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মীকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মুক্তি পাওয়া এ মামলার অন্যতম আসামিরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দল সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদল সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে বেখসুর খালাস দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আফজাল আলী দুদু। আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও সালেহ আহমেদ।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকেলে হবিগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হন। সংঘর্ষের পর বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাঙচুরকৃত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক


undefined
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বুধবার রাতে সাক্ষাৎ করেছেন। 

গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে রাত ৮টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী বৈঠক হয় তাদের মধ্যে। 

এ ব্যাপারে জানতে চাইলে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূত আলাপ করেছেন।’’ 

সকালে রাষ্ট্রদূত ড্যান মজিনা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন। 

‘আন্দোলন থেকে পিছু হটার ধারণা ভুল


১৮ দলীয় জোট আন্দোলন থেকে পিছু হটেছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো জ্বালাওপোড়াও করবো না, ক্রমাগত হরতাল করবো না। এই না করার কারণে যদি তারা মনে করে আন্দোলন দুর্বল হয়েছে তবে তা ভুল। জনগণের স্বার্থ বিবেচনা করেই কর্মসূচি দিয়েছি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা ৩২তম বার্ষিকীর অনুষ্ঠান পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনগণকে আরো বেশি করে সম্পৃক্ত করার জন্য এমন কর্মসূচি দেয়া হয়েছে এমন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, এতেও যদি জনগণের সমস্যার সমাধান না হয় তবে সরকারের পছন্দ অনুযায়ী জনগণ আন্দোলন করবে।

সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা লুটের ঘটনায় কারা জড়িত জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাবানদের সহযোগিতা ছাড়া কয়েকজন ব্যাংক কর্মকর্তা এ কাজ করতে পারে না।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপির এই নেতা বলেন, একদলীয় বা বহুদলীয় নয়, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ নির্বাচন দেখতে চায়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল অভিযোগ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি দলের নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। এছাড়াও তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। সারা দেশে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

আ.লীগের অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী



আওয়ামী লীগের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এমন দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের সময়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। একটিও জীবন ক্ষয় হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা দখলকারী কোনো জেনারেলের পকেট থেকে গড়ে ওঠা দল নয় যে, এর অধীনে নির্বাচন হলে অবাধ ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ গণমানুষের দল, মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। এই দলের আদর্শ হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
সুশীল সমাজের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কিছু ব্যক্তিত্ব আছেন যাদের গণতান্ত্রিক সরকারে ভীতি কাজ করে। জনগণের কাছে ভোট চাওয়ার যোগ্যতা নেই। দল করতে গেলেও ফেল করেন কিন্তু ক্ষমতার খায়েশ পুরোপুরি আছে। তারা সহজ পথে ক্ষমতার মসনদে যেতে অলিগলি পথ খোঁজেন। এসব খেলোয়াড়ের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, একেএম রহমতউল্লাহ এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও নগর আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সভা পরিচালনা করেন নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিল। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের সময়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। একটিও জীবন ক্ষয় হয়নি। এটা তো কোনো জেনারেলের পকেট থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল নয় যে, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে অবাধ ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ হচ্ছে মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। এই দলের আদর্শ হচ্ছে, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করা। গণতান্ত্রিক অধিকার রক্ষা করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে কিছু ব্যক্তিত্ব আছেন, যারা রাজনৈতিক দল করতে গেলে পারেন না। জনগণের কাছে ভোট চাইতে পারেন না। চাওয়ার যোগ্যতা নেই। দল করতে গেলেও ফেল করেন কিন্তু ক্ষমতার খায়েশ পুরোপুরি আছে। টকশোতে গিয়ে টেলিভিশন ফাটিয়ে ফেলেন। কলমের কালি খালি করে আওয়ামী লীগের বিরুদ্ধে খবরের কাগজে যত পারেন লিখে যাচ্ছেন। তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। কিন্তু জনগণের কাছে গিয়ে ভোটের পরীক্ষা দেয়ার যোগ্যতা তাদের নেই। যারা গণতন্ত্রে ভয় পান, গণতান্ত্রিক সরকার এলেই তাদের একটা ভীতি কাজ করে। তারা চেষ্টা করেন গণতান্ত্রিক সরকার এলে তাদের কীভাবে হেয় করবে। ভালো কাজকে তাদের ভালো বলতেও লজ্জা লাগে। অগণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক পন্থায় কেউ ক্ষমতায় এলে তাদের কদর বাড়ে। যে কারণে তারা এমন একটা অলিগলি পথ খোঁজেন সহজপথে কীভাবে ক্ষমতার মসনদে যাওয়া যায়। যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্য গড়তে চান, ওইসব খেলোয়াড়ের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন করে আমরা জনগণের অধিকার ফিরিয়ে এনেছি। প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, তা প্রতিষ্ঠা করেছি। আমরা এদেশের মানুষের জীবন নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হবে। যারা সংসদে আছেন, এ ব্যাপারে যতটুকু সহযোগিতা চান আমরা করতে রাজি আছি। 
প্রধানমন্ত্রী বলেন, আমরা ৩৭ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। অর্থনৈতিক মুক্তির অগ্রগতির পথে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। দুর্ভাগ্য, এদেশের মানুষ যখনই একটু সুখের মুখ দেখে, তখনই একটা আঘাত আসে। স্বাধীনতাবিরোধী যে শক্তিতে ১৯৭১ সালে আমরা পরাজিত করেছিলাম, সেই পরাজিতদের দোসররা সবসময় সক্রিয়। তারা কখনোই চায় না বাংলাদেশের জনগণ সুন্দর ও উন্নত জীবন পাক। এদেশের জনগণ স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াক। তারা বারবার ষড়যন্ত্র করেছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে, ভোট ও ভাতের অধিকার নিয়ে। এর ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা ২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিল না। ওই নির্বাচনের পর যে অত্যাচার-নির্যাতন হয়েছিল, তা ’৭১-এর ঘটনাকে আবার স্মরণ করিয়ে দেয়। বোমা-সন্ত্রাস, খুন প্রতিনিয়ত বিষয় ছিল তখন। প্রতিদিন বোমা ফাটে আর জঙ্গিবাদের দৌরাত্ম্য বাড়তে থাকে। আমরা চাই না বাংলাদেশের মানুষের ভাগ্যে সে ধরনের দুর্দিন আবার ফিরে আসুক। চাই না ওই ধরনের অমানিশার অন্ধকার আবার নেমে আসুক।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকার এসেছিল, তাদের কাজ ছিল নির্বাচন দেয়া। কিন্তু তারা ক্ষমতায় এসে নিজেদের স্থায়ী করার চেষ্টা করল। কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি বলে নির্বাচন দিতে বাধ্য হয়। যে কারণে ২০০৮ সালে নির্বাচন হয়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও মহাজোটকে ভোট দিয়েছে। আমরা সরকার গঠন করেছি। ক্ষমতায় এসে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। দুই বছরের মধ্যে বিদ্যুত্ উত্পাদন ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে ৬ হাজার ২শ’ মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের দুর্নাম ঘুচিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে শান্তি ও সম্ভাবনাময় দেশে পরিণত করেছি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি—এমন অভিযোগ করে তিনি আরও বলেন, আজ ঢাকা শহরে পানি-বিদ্যুত্-গ্যাসের সমস্যা। ২০০১ সালের আগে শুনতাম বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। আজ কোথায় সেই গ্যাস? গ্যাসের মালিক জনগণ, সেই গ্যাস বিক্রি করবে আমেরিকান কোম্পানি, কিনবে ভারত। আমি তাতে রাজি হইনি। রাজি হয়েছিলেন বিএনপির নেত্রী। আর সেটাই ছিল আমার অপরাধ।
অনেকটা আবেগ আপ্লুত কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজ রোজামুখে একটা কথা বলি, আমি জাতির পিতার কন্যা। এই জাতির জন্য আমার বাবা-মা ও ভাইয়েরা জীবন দিয়েছেন। বাংলাদেশের মানুষের এতটুকু ক্ষতি হোক অন্তত আমার দ্বারা, তা কখনও হবে না। এতে যদি আমার জীবন যায় তাতেও আমি রাজি আছি। আমি পিতা-মাতা-ভাই হারিয়ে শোকে কাতর হইনি, পাথর হয়েছি। তাই আমার মৃত্যুভয় নেই। জীবনের ভয় নেই। যে জাতির জন্য আমার পিতা জীবন দিতে পারেন, সেই জাতির জন্য কথা বলব—তার জন্য সাহসের প্রয়োজন কোথায়? শোক বুকে নিয়ে তো আমি মৃত্যুপুরীতে এসেছিলাম। এখানে খুনি ও খুনিদের মদতদানকারীরা আছে জেনেই তো আমি এসেছিলাম। তিনি বলেন, বাংলাদেশের অগণিত মানুষের ভালোবাসা ও আস্থা-বিশ্বাসই আমার শক্তি। সেই আস্থা-বিশ্বাস আছে বলেই আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দিতে পেরেছি।
পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছে অভিযোগ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, খুনি রশীদদের দিয়ে জেনারেল জিয়া দল করিয়েছিলেন। ব্যারিস্টার মইনুল হোসেন, মানিক মিয়ার ছেলে, ইত্তেফাকে ছিলেন, তিনিও খুনি। তিনি বঙ্গবন্ধুর খুনিকে নিয়ে ‘প্রগশ’ নামে একটি রাজনৈতিক দল করেছিলেন। এরপর জেনারেল এরশাদ ফারুককে দিয়ে রাজনৈতিক দল করালেন এবং তাকে রাষ্ট্রপতি প্রার্থী করালেন। জিয়ার স্ত্রী ক্ষমতায় আসার পর ১৫ ফেব্রুয়ারি একটি ভুয়া নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি হুদাকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন বিএনপির নেত্রী। তারা জাতির পিতার খুনিদের এভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
তিনি বলেন, জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে গিয়েছিলেন; কিন্তু জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করেছিলেন। যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই বিচার আবার শুরু করেছি। ইনশাল্লাহ সেই বিচার শেষ আমরা করব। আমরা বিডিআর বিদ্রোহের বিচার শুরু করছি। বিচার চলছে। কোনো ভুয়া বিচার নয়, প্রকৃত বিচার হচ্ছে। বড় বড় সেনা ও নৌবাহিনীর অফিসার, আমাদের মন্ত্রী-এমপিরা এ বিচারের সাক্ষ্য দিচ্ছেন। লক্ষ করলে দেখা যাবে, খুনিদের কারা বাঁচাতে চায়। আসামিদের পক্ষে কারা দাঁড়ায়, তা দেখলে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে—সবসময় অপরাধীদের মদত দেয়া এদের চরিত্র।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা রক্ত দিয়ে আমাদের ঋণে আবদ্ধ করে গেছেন। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে সেই রক্তের ঋণ শোধ করতে হবে। এটাই হোক শোক দিবসের শপথ।

মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা কামারুজাজামানের আইনজীবী।

বুধাবার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান টিএম ফজলে কবিরের নেতুত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে ওই অভিযোগ আনেন।

আগামী ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য গত ৭ আগস্ট মতিয়া চৌধুরী নির্বাচনি এলাকা শেরপুরে ঈদের সামগ্রি বিতরণের সময় বলেছিলেন, “যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিয়ে ঘরে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। ঘরে ফেরার আগে জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।” যারা যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিবে এলাকায় তাদের প্রতেোধের আহ্বান জানান তিনি।

সাঈদীর পক্ষে সাক্ষীর জবানবন্দি রোববার



মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল-১ এ সাঈদীর মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত পিছিয়েছে।

বুধবার ট্রাইব্যুনাল-১এর কার্যকম বন্ধ করে আজকের নির্ধারিত সাঈদীর মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-১।

বুধবার সকালে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে চেয়ারম্যান নিজামুল হক উপস্থিত থাকলেও সদস্য বিচারক আনোয়ারুল হকের স্ত্রীর অসুস্থতার কারণে তিনি উপস্থিত হননি।

এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালের সদস্য বিচারক একেএম জহির আহমেদ পদত্যাগ করেন। তাতে আন্তর্জাতিক অপরাধ আইনের বিধি-(৬) অনুযায়ী ট্রাইব্যুনাল ভেঙ্গে গেছে বলে দাবি তুলেন ডিফেন্স পক্ষ। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বসলেও ডিফেন্স পক্ষের আপত্তির মুখে মামলার শুনানি করেননি।

বুধবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগের  মামলায় আটক জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় ডিফেন্সের পক্ষে প্রথম সাফাই সাক্ষী মুক্তিযোদ্ধা মো. শামসুল আলম তার জবানবন্দি দেয়ার কথা থকালেও তা আজ গ্রহণ করা হয়নি।

বুধবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম প্রমুখ।

সেপ্টেম্বরে ভারতে যেতে পারেন খালেদা



ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন। আজ এই খবর দিয়েছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা।


তেহরানে ন্যাম সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী  মনমোহন সিংহ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন বৈঠক সম্পর্কে খবর দিতে গিয়ে আনন্দবাজার এই তথ্য জানায়।

আনন্দবাজার লিখেছে, “দীর্ঘ ন’মাস পরে আবার মুখোমুখি আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ বৈঠক উপলক্ষে এই সপ্তাহে ইরান যাচ্ছেন দুই রাষ্ট্রপ্রধানই। সেই সুযোগকে কাজে লাগিয়ে আগামী বৃহস্পতিবার তেহরানে পার্শ্ববৈঠকে বসে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে অগ্রগতিকে ঝালিয়ে নেয়ার কাজটি সারবেন। পাশাপাশি আলোচনায় আসবে দক্ষিণ এশিয়া তথা গোটা অঞ্চলের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতিও।”

পত্রিকাটি লিখেছে, “গত নভেম্বরে মলদ্বীপে সার্ক সম্মেলনে শেষ দ্বিপাক্ষিক বৈঠকটি করেছিলেন দুই শীর্ষ নেতা। তার পরে বাণিজ্য থেকে নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে দু’তরফের নিয়মিত আদানপ্রদান চলেছে। মাস তিনেক আগে প্রাক্তন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ঢাকা সফরে গিয়ে বিপুল পরিমাণ ঋণ মকুবের সিদ্ধান্তও ঘোষণা করে এসেছেন। দু’দেশের মধ্যে বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা চলছে।”
 
আনন্দবাজার জানাচ্ছে, “বর্তমান পরিস্থিতিতে মনমোহন-হাসিনা বৈঠকটিকে খুবই গুরুত্ব দিচ্ছে ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, সে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হচ্ছে। গোটা অঞ্চলের শান্তি, সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ধারাবাহিক দৌত্যের বিষয়টিকে গোড়া থেকেই অগ্রাধিকার দিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি নিজে এবং বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের মতো দেশগুলির সঙ্গে।”

আনন্দবাজার বলছে, “নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও যোগাযোগ বাড়াচ্ছে ভারতের সঙ্গে। সম্প্রতি নয়া দিল্লিতে এসে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গিয়েছেন সে দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান এরশাদ। এই মুহূর্তে দিল্লি সফর সেরে কলকাতায় রয়েছেন বাংলাদেশে জোট সরকারের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির নেতা ও ঢাকার সাংসদ রাশেদ খান মেনন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন।”

পত্রিকাটি আরো লিখেছে, “এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সম্পর্কে সব চেয়ে স্পর্শকাতর বিষয় তিস্তা নদীর জলবণ্টন চুক্তি রূপায়ণ। বাংলাদেশে ভোটের আগে এই চুক্তিটি সম্পন্ন করাটা খুবই কাঙ্ক্ষিত হাসিনার কাছে। ভারতেরও তা অজানা নয়। কিন্তু বিষয়টি আটকে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে। প্রণববাবু ঢাকা সফরে গিয়ে হাসিনাকে জানিয়েছিলেন, ‘জোট রাজনীতির বাধ্যবাধকতার’ কারণে বিষয়টি নিয়ে ঐকমত্য তৈরিতে দেরি হচ্ছে। তবে দিল্লি যত দ্রুত সম্ভব এই চুক্তি স্বাক্ষরে আগ্রহী। প্রধানমন্ত্রীও একই কথা বলবেন হাসিনাকে। তবে অন্যান্য সমস্ত ব্যাপারেই যে বাংলাদেশের জন্য ভারতের দরজা খোলা, এ কথাও মনমোহন জানাবেন হাসিনাকে।”

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

আবুল হোসেনের পদত্যাগপত্র গৃহীত, বিশ্বব্যাংকের দিকে তাকিয়ে সরকার


পদত্যাগপত্র জমা দেয়ার এক মাস পর আলোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলেন এবং রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তা গ্রহণ করলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পরে এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ২৩ জুলাই ২০১২ তারিখে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।       গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৮ (১) (ক) অনুচ্ছেদ অনুযায়ী ২৩ জুলাই ২০১২ তারিখ হতে সৈয়দ আবুল হোসেনের মন্ত্রীপদ শূন্য হয়েছে।’’

তিনি যোগাযোগমন্ত্রী থাকাকালে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১০ মাসের টানাপোড়েন শেষে গত ২১ জুলাই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেয়ার কথা সংবাদমাধ্যমে জানান আবুল হোসেন। সেতু প্রকল্পের প্রধান অর্থায়নকারী বিশ্ব ব্যাংকের ওঠানো দুর্নীতির অভিযোগের মধ্যেই ডিসেম্বরে যোগাযোগ মন্ত্রণালয় থেকে আবুল হোসেনকে সরিয়ে দেয়া হয়। তাকে দেয়া হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।

তবে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে।

বিশ্বব্যাংকের দেয়া শর্ত অনুযায়ী আবুল হোসেনকে শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ থেকে বিদায় নিতে হয়।

২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা সরকার গঠন করলে সৈয়দ আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের আগের শাসনামলেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন।

পদ্মা সেতু প্রকল্পে বাতিলকৃত ঋণ চুক্তি পুনর্বিবেচনা করাতে বিশ্বব্যাংকের সঙ্গে ‘আলোচনা অব্যাহত রয়েছে’- বুধবার এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন যে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান অচলাবস্থার ‘সুরাহা’র জন্য সরকারের হাতে আর মাত্র ৭/৮ দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যে বিশ্বব্যাংক ঋণচুক্তি পুনর্বহাল না করলেও অপর দুই অর্থায়নকারী প্রতিষ্ঠান তাদের চুক্তির মেয়াদ আর বাড়াবে না। ফলে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে সেতু প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হবে না সরকারের পক্ষে।

সেতু প্রকল্পটিতে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের লোকেদের দুর্নীতি তদন্তে সরকার সহযোগিতা করে নি জানিয়ে গত জুনে ঋণচুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্বব্যাংক চুক্তি বাতিল করলে অপর দুই অর্থায়নকারী এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) ও জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) তাদের ঋণের চুক্তির মেয়াদ একমাস বাড়িয়েছিল গত মাসে। আগামী ৩১ আগস্ট তাদের চুক্তির মেয়াদ শেষ হবে। এ সময়ের মধ্যে বিশ্বব্যাংক যদি তার ঋণচুক্তি পুনর্বহাল না করে তবে নিজেদের চুক্তির মেয়াদও বাড়াবে না এডিবি ও জাইকা।

ঈদুল ফিতরের ছুটির পর গতকাল বুধবার সচিবালয় খুললে সকালে সাংবাদিক এবং নিজ মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী  বলেন, ‘‘বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল করাটা অন্যায় হয়েছে। আমি চাই, বিশ্বব্যাংক অর্থায়ন করুক। কারণ, তারা অর্থায়ন করলে দেশের মর্যাদা যেটুকু ক্ষুন্ন হয়েছে সেটা পুনরুদ্ধার করা সম্ভব হবে।’’

ঋণচুক্তি পুনর্বিবেচনার ক্ষেত্রে কথিত দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের শর্তপূরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘এ বিষয়ে যেটুকু করার তার সবটুকুই করা হয়েছে।’’ কতটুকু বা কি কি করা হয়েছে? এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন মন্ত্রী।

চুক্তি পুনর্বিবেচনার আবেদন করে বিশ্বব্যাংককে চিঠি দেয়া হয়েছি কি না, বা হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘চিঠি তখনি দেয়া হবে, যখন বুঝবো, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যাত হবে না।’’

বুধবার, ২২ আগস্ট, ২০১২

আজহারকে গ্রেফতারে ট্রাইব্যুনালের নির্দেশ, বাসায় পুলিশ


 undefined
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশের পর বড় মগবাজার এলাকায় তার বাসায় ঢুকেছে গোয়েন্দা পুলিশের একটি দল। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মসিউর রহমান জানালেন, ‘‘আজহার সাহেবের বাসার সামনে পুলিশের ২৫ সদস্যের একটি দল প্রস্তুত রয়েছে। গ্রেফতারের লিখিত আদেশ হাতে পাওয়া মাত্রই ওনাকে গ্রেফতার করা হবে।’’

কয়েকদিন আগে অন্য একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরই আজহারুল ইসলামের বাসভবন ঘেরাও করে রেখেছিল পুলিশ। বুধবার সকালে অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারের আবেদন জানানোর পর আজহারের বাসভবন ঘিরে রাখা পুলিশের সংখ্যা বাড়ানো হয়।

পরে ১২টার দিকে আজহারের বাসায় ঢোকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। ৯১/বি বড়মগবাজারস্থ ‘এফ টাওয়ার’ অ্যাপার্টমেন্ট ভবনে তার বাসার সামনে পুলিশের কয়েকজন কনস্টেবল আছেন। ভবনটির ৬ তলায় আজহারের বাসায় এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের দলটি অবস্থান করছে। ভেতরে থাকা পুলিশের একজন উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গ্রেফতারের কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সারতেই দেরি হচ্ছে। ট্রাইব্যুনাল থেকে লিখিত আদেশ পেলে গ্রেফতার করে ট্রাইব্যুনালেই সরাসরি নিয়ে যাওয়া হবে এই জামায়াত নেতাকে।

ঈদুল ফিতরের ছুটির পর বুধবার আদালত খুললে ১ নম্বর ট্রাইব্যুনালে এই গ্রেফতারের আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার বেলা ১২টার কিছু আগে এ নির্দেশন দেন নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার সকালে ট্রাইব্যুনাল-১ এ আজহারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাকে গ্রেফতারের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরজাহান বেগম মুক্তা।


অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি নিধনে পাক হানাদার বাহিনীর সহায়তায় গঠিত কুখ্যাত রাজাকার-আলবদর বাহিনীর নেতৃস্থানীয়দের অন্যতম আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন সন্তু লারমা

বাংলাদেশের শাসকগোষ্ঠী নিজে থেকে পাহাড়িদের অধিকার নিশ্চিত করবে না মন্তব্য করে অধিকার আদায়ে লড়াই-সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছেন পাহাড়ি নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বৃহস্পতিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শহীদ মিনারে এক সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, “অগণতান্ত্রিক উগ্র জাতীয়তাবাদী এ সরকারকে দিয়ে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না।”

“গণতান্ত্রিক ও প্রগতিশীল সরকার না এলে আদিবাসীদের প্রতি এ শোষণ-বঞ্চনা চলতে থাকবে,” যোগ করেন তিনি।

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ পাহাড়িদের মৌলিক দাবি পূরণে সরকার ‘দ্বিধাগ্রস্ত’- এমন মন্তব্য করে সন্তু লারমা বলেন, “অধিকার এমনিতে পাওয়া যায় না। লড়াই-সংগ্রাম করে তা পেতে হয়। সেই লড়াই-সংগ্রামের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।”

আগের দিন এক অনুষ্ঠানে পার্বত্য অঞ্চলের সমস্যার সমাধান না হলে ফের পরিস্থিতি অশান্ত হতে পারে বলে সরকারকে হুঁশিয়ার করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা।

তিনি বলেন, “মানুষের জীবনধারা পরিবর্তনশীল। পাহাড়ে এক সময় সংঘাত ও বিতর্কের অবসান হয়েছে। আবার কোনো দিন তার সূচনাও হতে পারে।”

স্বায়ত্তশাসনের দাবিতে পাহাড়িদের সশস্ত্র সংগ্রামে দুই যুগ আগেও অশান্ত ছিল পার্বত্য চট্টগ্রাম। শান্তি বাহিনী নামে ওই সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন সন্তু লারমা।

১৯৯৭ সালে শেখ হাসিনার সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।

তবে ভূমি বিরোধসহ ওই চুক্তির সব ধারা এখনো বাস্তবায়িত হয়নি, যা নিয়ে অসন্তোষ রয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।

সভায় ক্ষমতাসীন মহাজোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, “সংবিধানে আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে যে ভুল হয়েছে, আবার সংশোধনী এনে আদিবাসী নাম দিয়ে তা সংশোধন করতে হবে।”

সরকার আদিবাসীদের সঙ্গে বিরোধে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, “এই বিরোধ মঙ্গলজনক নয়।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনে আদিবাসী স্বীকৃতি দাবি করেছিল জনজাতি গোষ্ঠীগুলো। তবে তা উপেক্ষিত হয়। সরকারিভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন না করার সমালোচনাও করে আসছেন সন্তু লারমা।

সংবিধান সংশোধন কমিটির সদস্য ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “সারা দুনিয়ায় রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালন হচ্ছে। বর্তমান সরকারের নেতৃবৃন্দ অন্যান্য সময় গেঞ্জি গায়ে আদিবাসীদের সঙ্গে র‌্যালিতে অংশ নিলেও এবার তারা নেই। হঠাৎ করে আদিবাসীরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হয়ে গেল, তা বোঝা গেল না।”

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের অধিকার রক্ষার কথা থাকলেও ক্ষমতায় যাওয়ার পর তারা আদিবাসী শব্দ উচ্চারণে অনীহা প্রকাশ করে আসছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে আদিবাসী নেই।

সভায় লেখক সৈয়দ আবুল মকসুদ সংবিধানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবর্তে আদিবাসী শব্দ সংযোজনের দাবি জানিয়ে বলেন, “আমি নিজে বৃহৎ গোষ্ঠীর লোক হওয়ায় লজ্জিত বোধ করছি, আরো লজ্জিত বোধ করছি এই দিবসটি জাতীয়ভাবে পালন করতে না পারায়।”

বেসরকারি প্রতিষ্ঠান ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির বলেন, “এ দেশে আদিবাসী ছিল, থাকবে।”

এর আগে বেলুন উড়িয়ে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এন্ড্রো বার্নাড আদিবাসী দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক মেজবাহ কামাল, গণ ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্ট্রচার্য্য, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল উপস্থিত ছিলেন।

‘খালাফের খুনিদের গ্রেপ্তারে সন্তুষ্ট সৌদি আরব’

   undefined

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ায় সৌদি আরব সরকার সন্তোষ প্রকাশ করেছে।

সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তার সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির বিষয়টি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।

সৈাদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে গত ৫ মার্চ রাতে রাজধানীর গুলশান এলাকায় গুলি করে হত্যা করা হয়। খালাফ নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ।

‘ইউনূসকে অপমান করতেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত

  undefined


মুহাম্মদ ইউনূসকে ‘অপমান’ করতেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে তার নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকার বিষয়ে সরকার তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।

বৃহস্পতিবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে অপমান করতেই মন্ত্রিসভায় এ ধরনের বেআইনি সিদ্ধান্ত নিয়েছে। একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিসভার এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন। আমরা সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানাই।”

গত ২ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের নির্ধারিত বয়সের চেয়ে বেশি সময় থাকা বৈধ ছিল কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়।

এছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ইউনূস ওয়েজ আর্নার হিসেবে বিদেশ থেকে কতো টাকা এনেছিলেন; তিনি তা আনতে পারেন কি না; ওই টাকার জন্য কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন- ইত্যাদি বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের আছে প্রতিবেদন চাওয়া হয়। এ মাসেই এ প্রতিবেদন জমা দেবে এনবিআর।

সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে আন্তর্জাতিক ব্যক্তিত্ব মুহাম্মদ ইউনুসের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য একের পর এক নানা সিদ্ধান্ত নিচ্ছে অভিযোগ করে রফিকুল বলেন, “ইউনূস সাহেব দীর্ঘদিন ব্যাংকটির এমডি ছিলেন। এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিদেশ থেকে সহযোগিতা এসেছে। আমরা জানি, বিদেশ থেকে আসা রেমিটেন্স ও অনাবাসী (এআরবি) অর্থ করমুক্ত। এখন সরকার নোবেল বিজয়ী ইউনূস সাহেবের বিদেশ থেকে আনা অর্থের ব্যাপারে তদন্ত করতে চাচ্ছে।”

সরকারের এই সিদ্ধান্তে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বলে মনে করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে ‘সংশোধিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ’ জারির প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন দেওয়ার সমালোচনা করে রফিকুল বলেন, “এর ফলে গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডারদের স্বার্থ বিনষ্ট হবে। এতে নারীদের ক্ষমতা খর্ব হবে।’’

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার ও গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হুমায়ুনর কবির ব্যাপারীর সভাপতিত্বে এই মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হৃদয় বাংলাদেশ সভাপতি মো. হানিফ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা বক্তব্য রাখেন।

‘বিকাশের কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনেই’

   undefined

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে সহযোগী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে বেসরকারি ব্যাংক ব্র্যাক।

মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়।

বিকাশ লিমিটেডের কার্যক্রম নিয়ে ভুল ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং তার অঙ্গ প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত নিয়ম-নীতি ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে। এই সব সংবাদে ভুল তথ্য উত্থাপন করা হয়েছে এবং প্রকৃত তথ্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। সংবাদগুলো ব্র্যাক ব্যাংক লিমিটেড ও বিকাশ লিমিটেডের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও অংশীদারদের মনে অস্থিরতার সৃষ্টি করেছে।’

শুরু থেকেই বিকাশ লিমিটেড বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে বলে এতে দাবি করা হয়েছে।

‘ব্র্যাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশ লিমিটেডের কার্যক্রমের দায়িত্ব বহন করে। সব বিকাশ মোবাইল অ্যাকাউন্টের বিপরীতে যে প্রাক্কলিত অর্থ জমা আছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী তা ব্র্যাক ব্যাংকেরই একটি অ্যাকাউন্টে গচ্ছিত আছে।’

বিবৃতিতে বলা হয়েছে, বিকাশের যাবতীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নজরে রয়েছে।

বুধবার, ৮ আগস্ট, ২০১২

পদ্মা সেতুর জন্য দু'টি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত

দেশ নিউজ: সেতু নির্মাণের জন্য দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে একটি হিসাবে দেশীয় মুদ্রা ও অন্যটিতে বৈদেশিক মুদ্রায় অর্থ নেয়া হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়াও ওই সেতু নির্মাণে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এক মাসের বেতন দিবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ দেয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ায় প্রধানমন্ত্রী আনন্দিত। দুটি ব্যাংক হিসাবে জমা পড়া অর্থ কীভাবে ব্যয় হবে, এ ব্যাপারে অর্থ বিভাগ একটি নীতিমালা তৈরি করবে।”
সম্প্রতি বিশ্বব্যাংক দুর্নীতি অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্প থেকে তাদের অর্থায়ন প্রত্যাহার করে নেয়। পরে প্রধানমন্ত্রী শেথ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণে অনেক প্রতিষ্ঠান টাকা দিয়েছে

সোমবার, ৬ আগস্ট, ২০১২

সশস্ত্র বাহিনীর ইফতারে ফখরুল

ঢাকা: সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিলে শরিক হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সেনাকুঞ্জে আয়োজিত এ ইফতার মাহফিলে ফখরুলের সঙ্গে আরও শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহী আকবর প্রমুখ।

সশস্ত্র বাহিনীর ইফতারে ফখরুল

ঢাকা: সশস্ত্র বাহিনীর ইফতার মাহফিলে শরিক হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সেনাকুঞ্জে আয়োজিত এ ইফতার মাহফিলে ফখরুলের সঙ্গে আরও শরিক হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফজলে এলাহী আকবর প্রমুখ।

ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করছে সরকার

 
undefined
ঢাকা: বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সাংঘর্ষিক পরিস্থিতি, শিক্ষক-ছাত্রদের মুখোমুখি অবস্থান, ছাত্রহত্যা, দলীয় সংকীর্ণতা ইত্যাদি ঘটনা বিবেচনায় রেখে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতির লাগাম টেনে ধরতে যাচ্ছে।
গত কয়েক মাস ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক রাজনীতি বেশ চাঙ্গা হয়ে উঠেছে, অন্তত ছাত্র রাজনীতির তুলনায়। ছাত্র সংগঠনগুলোর কোন্দল-সংঘর্ষ ও খুন -জখমের ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটছে। আর সরকার পড়ছে বিব্রতকর অবস্থায়।

বিভিন্ন ক্যাম্পাসের সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষাপটে ১৯৮৬ সালের মন্ত্রিসভা বৈঠকের একটি সিদ্ধান্ত নিয়েও নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে সরকার।

সূত্রমতে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করার কথাই ভাবছে সরকার।

ছাত্র সংগঠনের কোন্দল আর শিক্ষা কার্যক্রম বাদ দিয়ে আধিপত্য বিস্তারের জন্য শিক্ষক নেতাদের অপরাজনীতির শিকার হয়ে একের পর এক অচল হয়ে পড়ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। অস্থিরতার সুযোগে সক্রিয় হয়ে উঠছে ছাত্রশিবির, হিজবুত তাহরীরের মতো সংগঠনগুলো। এতদিন ছাত্র আন্দোলনে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলেও এখন আর কেবল শিক্ষা নয়, উপাচার্য ও উপ-উপাচার্য পদ দখলসহ আধিপত্য বিস্তারের জন্য চলা বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে শিক্ষক রাজনীতি।

বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর সর্বশেষ জাহাঙ্গীনগরের তাণ্ডবেও মূল কলকাঠি নেড়েছেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের কোন্দলে জটিলতার শুরু হলেও প্রতিটিতেই ক্যাম্পাস অচল হওয়ার মূল অভিযোগ উঠেছে এক শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হাইকোর্ট ধর্মঘটের বিরুদ্ধে আদেশ দিলেও বুয়েটের আন্দোলনকারী শিক্ষক নেতারা ধর্মঘটের দাবি নিয়ে আদালতে আপিল করতে যাবেন বলে জানিয়েছেন। শিক্ষকদের এ ধরনের আচরণে আবারো বিব্রত অবস্থায় পড়ে সরকার।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সম্প্রতি সরকারের গোয়েন্দা সংস্থা ‘বিশ্ববিদ্যালয় অশান্ত হওয়ার নেপথ্যে রয়েছে ছাত্র সংগঠনের কোন্দল ও শিক্ষক রাজনীতি’ শিরোনামে তথ্য প্রমাণসহ একটি গোয়েন্দা প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের প্রেক্ষাপটে ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করার জন্য সরকার ১৯৮৬ সালে এরশাদের মন্ত্রিসভা বৈঠকের একটি সিদ্ধান্ত নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান সূত্র।

সূত্র জানান, গত জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠিতে মন্ত্রিসভা-বৈঠকের সিদ্ধান্ত বান্তবায়ন অগ্রগতি প্রতিবেদন চাওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবেদনে বাস্তবায়নাধীন সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তের সঙ্গে ১৯৮৬ সালের একটি সিদ্ধান্ত যুক্ত করে দিয়ে বলেছে ওটাও বাস্তবায়নাধীন আছে।
এরশাদ সরকারের আমলে নেওয়া ওই সিদ্ধান্তে বলা হয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করিবার উদ্দেশ্যে ইহাদের রাজনীতিমুক্ত করা উচিত।” বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকরা রাজনৈতিক দলের সদস্য হিসেবে ক্যাম্পাসে রাজনীতি করতে পারবেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতির বতর্মান চেহারায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষকনেতারা বাস মালিক সমিতির মতো পুরো প্রতিষ্ঠানকে জিম্মি করে ফেলেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে লাখ লাখ টাকা কামাচ্ছেন আর পাবলিক বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করছেন রাজনীতি ও আধিপত্য বিস্তারের কেন্দ্র হিসেবে। শিক্ষক রাজনীতির টানাপোড়েনে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীলতা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকরা তাদের রাজনীতির স্বার্থে ছাত্রদেরও ব্যবহার করছেন। একদিকে ছাত্র সংগঠনের কোন্দল, অন্যদিকে শিক্ষক রাজনীতির জাঁতাকলে অতিষ্ঠ সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে অস্থির বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বলা হয়েছে, শিক্ষক আন্দোলন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিস্থিতিকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কোন্দলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠছে। আর উদ্বেগের বিষয় হচ্ছে অস্থিরতার সুযোগে সক্রিয় হয়ে উঠছে জামায়াতপন্থী শিক্ষক, ছাত্রশিবির ও হিজবুত তাহরীর।

প্রতিবেদনে বলা হয়েছে, বুয়েট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগসহ প্রগতিশীল শিক্ষকদের তুলনায় সক্রিয় জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকের সংখ্যা বেশি। দু’পক্ষের শিক্ষকরাই রাজনৈতিক কারণে একে অপরকে ছাড় দিতে চাচ্ছেন না। এ কারণে পরিস্থিতি সুরাহা হচ্ছে না। এ পরিস্থিতিতে পুলিশের বিশেষ শাখার গোয়েন্দারা সম্প্রতি শিক্ষকদের ওপর একটি জরিপ চলিয়েছে।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ছয় শতাধিক। এর মধ্যে ১২৫ জন দেশের বাইরে রয়েছেন। বাকিদের মধ্যে ২২৫ জন আওয়ামী লীগ, ২০০ জন বিএনপি ও ৭৫ জন জামায়াতপন্থী।

গোয়েন্দা রিপোর্টে বুয়েট শিক্ষকদের সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়ে আবারো বলা হয়েছে, উপাচার্য ও উপ-উপাচার্যের নিয়োগের ফলে জামায়াত ও হিজবুত তাহরীর প্রভাবিত শিক্ষক সমিতির একচ্ছত্র আধিপত্য খর্ব হওয়াই বুয়েট অস্থিরতার মূল কারণ।

প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির মাত্র ২২ ভাগ শিক্ষক বর্তমান সরকার ও প্রগতিশীল মতাদর্শের অনুসারী। ৭০ ভাগ শিক্ষকই বিএনপি-জামায়াত ও হিজবুত তাহরীরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাকি আট ভাগ শিক্ষক মোটামুটি নিরপেক্ষ। ১৩ সদস্য বিশিষ্ট শিক্ষক সমিতির অধিকাংশই সরকারের ঘোরতর বিরোধী এবং তারাই হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছাত্রদের মদদ দিচ্ছেন।

সর্বশেষ আদালতের নির্দেশের পরেও আন্দোলনকারী বুয়েট শিক্ষক নেতা পরিচালক অধ্যাপক লুৎফুল কবীরের বিরুদ্ধে সব আইন ও রীতিনীতি লংঘন করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগদাবি ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গোপনে দখল করে একজন শিক্ষকের এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোয় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে বুয়েটে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্র নেতা সোহেল রানা নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এছাড়া শিক্ষক নিয়োগ নিয়েও উপাচার্যের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতির সঙ্গে। মূলত এখানে সরকারপন্থী শিক্ষকরাই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

অন্যদিকে, ইতোমধ্যেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের ওপর কিছু ছাত্রের হামলার ঘটনায় অস্থিরতা সৃষ্টি হলে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার জন্য দায়ী পাঁচ ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

পটুয়াখালী বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সঙ্কট চলেছে বহুদিন ধরে। শিক্ষকদের সাম্প্রতিক শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ডে উদ্বিগ্ন সরকার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ``বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি দেশের সামগ্রিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করছে। বিশ্ববিদ্যালয়গুলো প্রয়োজন মনে করলে ইউজিসি সর্বাত্মক সহায়তা দিতে বদ্ধপরিকর।``

এ কে আজাদ বলেন, ``আগে দেখা যেত ছাত্ররা আন্দোলন করে এবং সেখানে শিক্ষকরা সংহতি প্রকাশ করে। কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষক নেতারাই আন্দোলন করেন। আর সেখানে ছাত্রদেরও টেনে আনা হচ্ছে।``

বেয়াইয়ের মৃত্যুবার্ষিকীর ইফতার ও মিলাদে খালেদা

Desh News
undefined
: তারেক রহমানের শ্বশুর নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার, মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার ধানমন্ডির ৫ নম্বর রোডের ৪০ নম্বর হাউসে এ ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া সেখানে পৌছান ৬টা ২০ মিনিটে। ইফতারের পর কিছু সময় সেখানে অতিবাহিত করে গুলশানের ভাড়া বাসার পথ ধরেন খালেদা জিয়া। মরহুমের স্ত্রী ইকবাল মান্দ বানু, বড় মেয়ে ও বড় জামাই বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিউজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. এম ওসমান ফারুক, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

পাতা

Content right

Catwidget3