বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে- সে ভাষায়ই জবাব দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন।
বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠান বেগম খালেদা জিয়া নাট্যমঞ্চে পৌঁছালে স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে করতালি দিয়ে অভিবাদন জানায়। তিনি হাত নেড়ে এর ষজবাব দেন।
পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মঞ্চে উপবিষ্ট ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের দলীয় পতাকা খঁচিত উত্তরীয় পড়িয়ে দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
সন্ধ্যা ৬টায় বক্তৃতা শুরু করে প্রায় আধ ঘন্টা বক্তৃতা করেন তিনি।
আইন শৃঙ্খলার চরম অবনতির কথা তুলে ধরে বেগম জিয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কি চোখ নেই নাকি উটপাখির মতো চোখ বালুর মধ্যে গুঁজে রেখেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ সরকার। তাদের আমলে দেশ ভালো চলেনি, দেশের মানুষ ভালো ছিলো না।
বিস্তারিত আসছে . . . . . . . .

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন