- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার গোপীনগর গ্রামের একটি ডোবা থেকে নাইলনের রশি দিয়ে গলা ও হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মজিদ (২৪) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় নয়াবাজারের মুদি ব্যবসায়ী।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আহাদুজ্জামান জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসেন মজিদ। এরপর একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
এরপর স্বজনরা সকালে বাড়ির পেছনের ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন