হবিগঞ্জে দ্রুত বিচার আইন মামলার রায়ে বৃহস্পতিবার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মীকে বেকসুর খালাসের রায় দিয়েছেঅতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুসলেহ উদ্দিনের আদালত।
মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম ভাঙচুরের অভিযোগ এনে গত ২১ এপ্রিল অডিটরিয়ামের নৈশপ্রহরী আব্দুর নুর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মীকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মুক্তি পাওয়া এ মামলার অন্যতম আসামিরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দল সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদল সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে বেখসুর খালাস দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আফজাল আলী দুদু। আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও সালেহ আহমেদ।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকেলে হবিগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হন। সংঘর্ষের পর বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাঙচুরকৃত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন