সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীর হত্যাকারীরা গ্রেপ্তার হওয়ায় সৌদি আরব সরকার সন্তোষ প্রকাশ করেছে।
সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে তার সরকারের পক্ষ থেকে সন্তুষ্টির বিষয়টি জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
সৈাদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে গত ৫ মার্চ রাতে রাজধানীর গুলশান এলাকায় গুলি করে হত্যা করা হয়। খালাফ নিহত হওয়ার চার মাসের বেশি সময় পর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন