দুর্নীতির মামলায় ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে রাজধানীর পল্টন এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্নীতির অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গতকাল রাত দুইটার দিকে তাঁকে গ্রেফতার করে পল্টন থানায় নেওয়া হয়। সেখান থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নেওয়া হয়। আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন