feature content slider

Catwidget4

ওয়েলকাম টু সংবাদ-২৪, আমদের পত্রিকার সম্প্রচারমূলক কাজ চলছে, খুব সিগ্রই আমরা আমাদের যাত্রা শুরু করব,আমাদের সঙ্ধগে থাকুন ধন্যবাদ।

Blogger templates

Content right

undefined

topads

DSECSE
1JANATAMF 5.80 0.00 0.00%
1STBSRS 89.50 -0.90 -1.00%
1STPRIMFMF 9.40 0.00 0.00%
3RDICB 164.00 -1.10 -0.67%
4THICB 144.90 -2.90 -1.96%
5THICB 115.00 0.50 0.44%
6THICB 54.00 -5.90 -9.85%
8THICB 52.30 -5.80 -9.98%
AAMRATECH 33.20 3.00 9.93%
ABBANK 33.50 0.70 2.13%
ACI 150.00 0.00 0.00%
ACIFORMULA 63.90 1.10 1.75%
ACIZCBOND 800.00 -6.50 -0.81%
ACTIVEFINE 62.00 1.00 1.64%
AFTABAUTO 119.00 0.10 0.08%
AGNISYSL 23.60 0.40 1.72%
AGRANINS 27.90 -0.60 -2.11%
AIBL1STIMF 5.70 0.20 3.64%
AIMS1STMF 32.70 -0.80 -2.39%
AL-HAJTEX 27.20 0.20 0.74%
ALARABANK 26.50 0.10 0.38%
ALLTEX 7.70 0.20 2.67%
AMBEEPHA 232.70 -3.00 -1.27%
AMCL(PRAN) 127.10 -0.50 -0.39%
ANLIMAYARN 17.80 0.00 0.00%
ANWARGALV 18.00 -0.50 -2.70%
APEXADELFT 235.00 1.60 0.69%
APEXFOODS 62.60 -2.40 -3.69%
APEXSPINN 66.20 -1.00 -1.49%
APEXTANRY 89.60 -1.00 -1.10%
ARAMIT 233.00 -5.80 -2.43%
ARAMITCEM 70.00 -0.40 -0.57%
ASIAINS 33.20 0.20 0.61%
ASIAPACINS 30.50 -0.40 -1.29%
ATLASBANG 191.00 0.90 0.47%
AZIZPIPES 19.20 0.50 2.67%
BANGAS 138.90 12.50 9.89%
BANKASIA 22.50 -0.40 -1.75%
BATASHOE 490.00 -8.30 -1.67%
BATBC 672.00 1.70 0.25%
BAYLEASING 39.00 1.30 3.45%
BDAUTOCA 35.90 1.70 4.97%
BDCOM 19.50 0.20 1.04%
BDFINANCE 30.60 0.80 2.68%
BDLAMPS 129.00 2.10 1.65%
BDTHAI 30.10 0.20 0.67%
BDWELDING 23.40 0.10 0.43%
BEACHHATCH 22.60 0.70 3.20%
BEACONPHAR 18.90 0.00 0.00%
BEDL 46.80 1.20 2.63%
BERGERPBL 508.50 3.50 0.69%
BEXIMCO 60.80 0.30 0.50%
BGIC 29.80 0.60 2.05%
BIFC 27.80 0.60 2.21%
BRACBANK 31.30 0.80 2.62%
BRACSCBOND 1075.00 0.00 0.00%
BSC 227.75 1.75 0.77%
BSCCL 101.30 8.90 9.63%
BSRMSTEEL 72.70 0.70 0.97%
BXPHARMA 51.60 -0.20 -0.39%
BXSYNTH 21.30 0.20 0.95%
CENTRALINS 36.50 1.40 3.99%
CITYBANK 26.20 0.20 0.77%
CITYGENINS 32.00 0.00 0.00%
CMCKAMAL 21.00 -0.10 -0.47%
CONFIDCEM 101.00 -0.80 -0.79%
CONTININS 31.70 0.60 1.93%
CVOPRL 198.50 -1.80 -0.90%
DACCADYE 35.80 0.10 0.28%
DAFODILCOM 15.50 0.10 0.65%
DBH 78.00 1.50 1.96%
DBH1STMF 5.00 0.00 0.00%
DELTALIFE 4035.00 -14.40 -0.36%
DELTASPINN 25.20 -0.10 -0.40%
DESCO 85.50 2.00 2.40%
DESHBANDHU 28.20 0.10 0.36%
DHAKABANK 23.60 0.00 0.00%
DHAKAINS 57.50 -0.10 -0.17%
DSHGARME 30.70 -0.50 -1.60%
DULAMIACOT 8.90 0.20 2.30%
DUTCHBANGL 103.50 0.70 0.68%
EASTERNINS 40.10 -0.10 -0.25%
EASTLAND 70.10 0.10 0.14%
EASTRNLUB 296.00 13.90 4.93%
EBL 32.20 -0.30 -0.92%
EBL1STMF 9.10 0.10 1.11%
ECABLES 58.50 -1.50 -2.50%
EHL 59.30 0.50 0.85%
EXIMBANK 16.90 0.00 0.00%
FAREASTLIF 121.30 0.20 0.17%
FASFIN 27.20 0.40 1.49%
FBFIF 9.90 0.60 6.45%
FEDERALINS 24.90 -0.10 -0.40%
FINEFOODS 18.70 -0.20 -1.06%
FIRSTSBANK 15.20 0.20 1.33%
FLEASEINT 43.60 1.40 3.32%
FUWANGCER 29.10 -0.40 -1.36%
FUWANGFOOD 31.80 0.20 0.63%
GBBPOWER 33.90 0.60 1.80%
GEMINISEA 155.10 1.80 1.17%
GLAXOSMITH 544.00 4.00 0.74%
GLOBALINS 36.80 0.60 1.66%
GOLDENSON 49.80 0.20 0.40%
GP 189.90 -1.90 -0.99%
GPHISPAT 76.20 1.50 2.01%
GQBALLPEN 164.00 -3.00 -1.80%
GRAMEEN1 42.30 -1.40 -3.20%
GRAMEENS2 14.30 -0.20 -1.38%
GREENDELMF 4.60 0.10 2.22%
GREENDELT 98.00 1.70 1.77%
GSPFINANCE 35.40 1.50 4.42%
HAKKANIPUL 20.00 0.10 0.50%
HEIDELBCEM 248.00 -4.60 -1.82%
HRTEX 22.30 0.10 0.45%
IBBLPBOND 976.00 18.75 1.96%
IBNSINA 84.00 0.10 0.12%
ICB 1869.00 99.75 5.64%
ICB1STNRB 25.00 -2.40 -8.76%
ICB2NDNRB 12.70 -1.40 -9.93%
ICB3RDNRB 4.90 0.10 2.08%
ICBAMCL1ST 46.50 -5.10 -9.88%
ICBAMCL2ND 6.10 0.00 0.00%
ICBEPMF1S1 6.20 -0.10 -1.59%
ICBIBANK 7.60 0.00 0.00%
ICBISLAMIC 18.40 -2.00 -9.80%
IDLC 104.00 3.30 3.28%
IFIC 34.90 0.20 0.58%
IFIC1STMF 6.80 0.10 1.49%
IFILISLMF1 4.40 0.10 2.33%
ILFSL 21.60 0.50 2.37%
IMAMBUTTON 9.70 -0.20 -2.02%
INTECH 16.80 0.30 1.82%
IPDC 18.30 0.40 2.23%
ISLAMIBANK 41.60 0.30 0.73%
ISLAMICFIN 31.70 1.50 4.97%
ISLAMIINS 37.10 -0.20 -0.54%
ISNLTD 16.70 0.00 0.00%
JAMUNABANK 19.30 0.10 0.52%
JAMUNAOIL 261.00 8.00 3.16%
JANATAINS 248.00 -1.75 -0.70%
JUTESPINN 73.10 -1.60 -2.14%
KARNAPHULI 31.70 -0.20 -0.63%
KAY&QUE 28.00 0.30 1.08%
KEYACOSMET 38.20 0.70 1.87%
KOHINOOR 194.00 -0.40 -0.21%
KPCL 53.50 0.60 1.13%
LAFSURCEML 34.30 0.10 0.29%
LANKABAFIN 66.00 5.60 9.27%
LEGACYFOOT 19.50 -0.50 -2.50%
LINDEBD 512.20 -4.10 -0.79%
LRGLOBMF1 10.00 0.10 1.01%
MAKSONSPIN 16.20 -0.30 -1.82%
MALEKSPIN 20.40 0.30 1.49%
MARICO 365.00 4.00 1.11%
MBL1STMF 6.40 0.00 0.00%
MEGCONMILK 11.20 0.00 0.00%
MEGHNACEM 116.80 -0.10 -0.09%
MEGHNALIFE 120.50 3.10 2.64%
MEGHNAPET 6.90 0.20 2.99%
MERCANBANK 19.20 0.30 1.59%
MERCINS 30.40 0.20 0.66%
METROSPIN 19.50 0.40 2.09%
MICEMENT 110.20 1.10 1.01%
MIDASFIN 38.30 1.40 3.79%
MIRACLEIND 12.10 -0.20 -1.63%
MITHUNKNIT 70.20 -0.90 -1.27%
MJLBD 77.40 0.60 0.78%
MONNOCERA 37.60 0.40 1.08%
MONNOSTAF 161.00 12.90 8.71%
MPETROLEUM 228.50 8.10 3.68%
MTBL 22.80 0.10 0.44%
NATLIFEINS 318.90 -5.90 -1.82%
NAVANACNG 66.30 0.30 0.45%
NBL 22.80 0.10 0.44%
NCCBANK 19.60 0.60 3.16%
NHFIL 46.00 1.60 3.60%
NITOLINS 40.60 -1.20 -2.87%
NORTHRNINS 46.80 -0.60 -1.27%
NPOLYMAR 36.90 0.10 0.27%
NTC 828.80 57.80 7.50%
NTLTUBES 53.00 0.30 0.57%
OCL 40.00 0.00 0.00%
OLYMPIC 128.00 3.80 3.06%
ONEBANKLTD 20.40 -0.20 -0.97%
ORIONINFU 39.80 0.00 0.00%
PADMALIFE 65.30 0.20 0.31%
PADMAOIL 286.80 7.70 2.76%
PARAMOUNT 24.00 -0.20 -0.83%
PEOPLESINS 26.00 -0.70 -2.62%
PF1STMF 5.10 0.10 2.00%
PHARMAID 157.80 2.20 1.41%
PHENIXINS 63.50 0.50 0.79%
PHOENIXFIN 52.10 4.00 8.32%
PHPMF1 4.80 0.10 2.13%
PIONEERINS 80.90 -2.40 -2.88%
PLFSL 32.60 0.80 2.52%
POPULAR1MF 5.10 0.00 0.00%
POPULARLIF 149.60 5.00 3.46%
POWERGRID 59.10 1.10 1.90%
PRAGATIINS 62.10 0.00 0.00%
PRAGATILIF 127.10 -7.00 -5.22%
PREMIERBAN 15.40 0.10 0.65%
PREMIERLEA 17.90 0.30 1.70%
PRIME1ICBA 5.00 -0.20 -3.85%
PRIMEBANK 33.00 0.10 0.30%
PRIMEFIN 45.80 0.70 1.55%
PRIMEINSUR 43.50 0.10 0.23%
PRIMELIFE 134.00 0.20 0.15%
PRIMETEX 20.00 0.50 2.56%
PROGRESLIF 110.30 -5.70 -4.91%
PROVATIINS 30.60 -0.60 -1.92%
PUBALIBANK 29.50 0.00 0.00%
PURABIGEN 66.80 1.10 1.67%
QSMDRYCELL 41.30 0.90 2.23%
RAHIMAFOOD 16.90 0.10 0.60%
RAHIMTEXT 116.00 -2.60 -2.19%
RAKCERAMIC 62.60 1.40 2.29%
RANFOUNDRY 62.50 -0.70 -1.11%
RDFOOD 25.40 0.80 3.25%
RECKITTBEN 751.80 0.30 0.04%
RELIANCINS 78.90 -0.10 -0.13%
RENATA 859.00 9.70 1.14%
RENWICKJA 69.50 -0.60 -0.86%
REPUBLIC 47.00 -0.30 -0.63%
RNSPIN 28.30 0.70 2.54%
RUPALIBANK 73.90 -0.40 -0.54%
RUPALIINS 45.30 -0.60 -1.31%
RUPALILIFE 120.10 1.90 1.61%
SAFKOSPINN 18.20 0.10 0.55%
SAIHAMCOT 25.60 2.30 9.87%
SAIHAMTEX 24.40 1.10 4.72%
SALAMCRST 51.30 -0.90 -1.72%
SALVOCHEM 22.50 0.70 3.21%
SAMATALETH 14.10 0.00 0.00%
SANDHANINS 99.00 0.60 0.61%
SAPORTL 33.70 0.10 0.30%
SAVAREFR 45.00 -1.70 -3.64%
SEBL1STMF 10.00 0.20 2.04%
SHAHJABANK 23.50 0.30 1.29%
SIBL 19.90 0.40 2.05%
SINGERBD 158.00 -4.40 -2.71%
SINOBANGLA 25.80 0.90 3.61%
SONALIANSH 112.10 1.90 1.72%
SONARBAINS 30.40 0.10 0.33%
SONARGAON 17.00 0.20 1.19%
SOUTHEASTB 18.30 0.40 2.23%
SPCERAMICS 26.10 0.20 0.77%
SQUARETEXT 100.00 0.90 0.91%
SQURPHARMA 261.80 0.40 0.15%
STANCERAM 25.40 -0.30 -1.17%
STANDBANKL 19.00 0.00 0.00%
STYLECRAFT 701.00 -36.50 -4.95%
SUMITPOWER 63.60 3.70 6.18%
TAKAFULINS 41.00 -0.20 -0.49%
TALLUSPIN 26.10 0.80 3.16%
TITASGAS 77.50 2.50 3.33%
TRUSTB1MF 7.20 0.10 1.41%
TRUSTBANK 23.00 0.10 0.44%
UCBL 21.20 0.30 1.44%
ULC 32.00 0.90 2.89%
UNIONCAP 28.70 0.50 1.77%
UNIQUEHRL 100.70 9.00 9.81%
UNITEDAIR 16.20 0.20 1.25%
UNITEDINS 49.40 1.10 2.28%
USMANIAGL 81.70 0.10 0.12%
UTTARABANK 34.60 0.00 0.00%
UTTARAFIN 89.80 3.90 4.54%
ZAHINTEX 32.90 0.40 1.23%
ZEALBANGLA 9.20 0.40 4.55%
Date & Time - August 30, 2012 -
06:10:32 AM

পৃষ্ঠাসমূহ

Widget Text

Blogroll

Pages

শেষ 7 দিনের খবর

Followers

Blogger দ্বারা পরিচালিত.

Pages - Menu

এই মুহুর্তের খবর

Search

Banner Ad

sideCategory2

Content left

অর্থনীতি-ব্যবসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অর্থনীতি-ব্যবসা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

লবণ সিন্ডিকেটের কাছে ক্রেতারা জিম্মি

 

এবার লবণের বাজার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। আমদানিকৃত কাঁচা লবণের দাম প্রতিকেজি আড়াই টাকা হলেও ত্রেুতাদের বাজার থেকে প্যাকেটজাত লবণ কিনতে হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
সরকার লবণ আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর ব্যবসায়ীরা ২ লাখ ৮০ হাজার টন লবণ ভারত থেকে আমদানি করার জন্য এলসি খোলে। কিন্তু বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকার কারণে লবণের দাম কমেনি। চলতি মৌসুমে লবণ উৎপাদন কম হওয়ার আশঙ্কায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যে সরকার লবণ আমদানি করার বিষয়টি উন্মুক্ত করে দেয়। কিন্তু চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটি সিন্ডিকেট স্থানীয় বাজার নিয়ন্ত্রণ করার সুযোগে আমদানিকারকরা সরকারের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দরে লবণ ক্রয় করতে হচ্ছে। ক্রেতারা জিম্মি হয়ে পড়েছে সিন্ডিকেটের কাছে।
বাংলাদেশে প্রতি বছর ১০/১২ লাখ টন লবণের চাহিদা রয়েছে। চলতি মৌসুমে দেশে ৮ লাখ টন লবণ উৎপাদন হওয়ায় ২ লাখ টন লবণের ঘাটতি থাকে। গত জুলাই মাসে আকস্মিকভাবে লবণের দাম বেড়ে যাওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণের জন্যে গত রোজার আগেই ভারত থেকে লবণ আমদানি উন্মুক্ত করে দেয়। তিনটি লবণ ব্যবসায়ী প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে ২ লাখ ৮০ হাজার টন পরিশোধিত লবণ আমদানির জন্যে এলসি করে। ইতিমধ্যে এলসি করা লবণের মধ্যে ১ লাখ ২৫ হাজার টন লবণ দেশে পেঁৗছেছে।
নারায়ণগঞ্জের লবণ ব্যাবসায়ী গিয়াস উদ্দিন জানান, ভারতে প্রতিটন লবণ ৪০ থেকে ৪৫ ডলারে বিক্রি হচ্ছে। দেশে এ লবণ পেঁৗছার পর প্রতি কেজি লবণের দাম পড়ে আড়াই থেকে ৩ টাকা। তিনি জানান, লবণ আমদানিকারক সিন্ডিকেট এ লবণ স্থানীয় ব্যবসায়ীদের কাছে ৯/১০ টাকা কেজি দরে বিক্রি করছে। অথচ গত একমাস যাবৎ খুচরা বাজারে প্রতিকেজি লবণ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। খুলনার লবণ ব্যবসায়ী সুলতান আহমেদ জানান, দেশে প্রতিমাসে ৭০/৭৫ হাজার টন লবণের চাহিদা রয়েছে। কোরবানি ঈদের সময় অতিরিক্ত ২ লাখ টন লবণের প্রয়োজন হয়। তিনি জানান, আমদানিকারকরা লবণ আমদানি করার পর নিজের গুদামে মজুদ রেখে বাজার নিয়ন্ত্রণ করছে। যার কারণে সরকার যে লক্ষ্যে লবণ আমদানি উন্মুক্ত করে দিয়েছে তার সুফল ক্রেতারা পাচ্ছে না। এ ব্যাপারে সরকারের বানিজমন্ত্রণালয় জুলাই মাসে ১৮ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এই রিপোর্ট এখনো মন্ত্রণালয়ে জমা হয়নি। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, লবণ আমদানি কারক সিন্ডিকেট এত শক্তিশালী তাদের প্রভাবের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত রিপোর্ট জমা দিতে পারেনি।
নারায়ণগঞ্জের একাধিক লবণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে বড় বড় লবণ ব্যবসায়ীরা ইতিমধ্যে লবণ মজুদ শুরু করেছে। আমদানিকারক সিন্ডিকেট আমদানিকৃত লবণ বাজারে বিক্রি না করে অতিরিক্ত মুনাফার লোভে তাদের নিজস্ব গুদামে এ লবণ মজুদ করছে। জানা গেছে, এই সিন্ডিকেট আরো ১ লাখ টন লবণ আমদানির এলসি খোলার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে এসি আই কোম্পানি ১০ হাজার টন লবণ আমদানির এলসি খোলেছে।
ব্যবসায়ীদের মতে বর্তমানে দেশে যে পরিমাণ লবণ মজুদ আছে তাতে লবণের সংকট থাকার কথা নয়। সিন্ডিকেটের কারণেই বাজারে লবণের দাম কমছে না। এই ব্যাপারে আমদানিকারক সিন্ডিকেটের অন্যতম পূবালী সল্টের মালিক পরিতোষ সাহার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বাজার দরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ব্যবসায়ীদের অভিমত বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং জোরদার করা না হলে কোরবানি ঈদের আগে লবণের দাম আরো কয়েক দফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ন্যামে সিরিয়া নিয়ে ইরান-মিসর বিরোধ



সিরিয়া নিয়ে ন্যাম সম্মেলনে কথা চালাচালি চলছে ইরান আর মিসরের মধ্যে মিসরের প্রেসিডেন্টের মন্তব্যকে রাজনৈতিক অপরিপক্বতা বলে সমালোচনা করল ইরান। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থন জানাল মিসরকে। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে সিরিয়া প্রসঙ্গে বেশ কড়া কথা বলেছিলেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তিনি বলেন, এটা এখন নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজন হয়ে পড়েছে সিরিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা, যারা অবৈধ একটি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তিনি আরো বলেন, এটা স্বীকার করতে হবে যে, আমাদের সবার হস্তক্ষেপ ছাড়া এই রক্তপাত বন্ধ হবে না। সিরিয়ার মুক্তি যারা চায় তাদের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করতে হবে।
সম্মেলনের সভাপতি হিসেবে মুরসির এই বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে সিরিয়ার আসাদ প্রশাসনের কর্মকর্তারা। ফলে স্বাগতিক ইরানের জন্য বিষয়টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ সিরিয়ার গৃহযুদ্ধে স্পষ্টতই বাশার আল আসাদের পক্ষ নিয়েছে ইরানের সরকার। অন্যদিকে ইরানের অনেক কর্মকর্তাও মুরসির এই বক্তব্যের সমালোচনা করেন। তাদের মধ্যে ইরানের সংসদের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা হোসেইন শাইখহোলেসস্নাম প্রথম প্রকাশ্যে প্রেসিডেন্ট মুরসির সমালোচনা করলেন। ফরাসি সংবাদ মাধ্যম মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুরসির সম্পর্কে বলেন, এই বক্তব্য দিয়ে তিনি মিসরের অবস্থান স্পষ্ট করেছেন, যা ন্যাম সম্মেলনের মূলনীতির লঙ্ঘন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ন্যাম সম্মেলনে সভাপতিত্ব করার মতো যথেষ্ট রাজনৈতিক পরিপক্বতা প্রেসিডেন্ট মুরসির নেই।
ইরানের কাছ থেকে এই সমালোচনা আসার পর স্পষ্টতই ন্যাম সম্মেলনে জোট নিরপেক্ষ পরিস্থিতি আর থাকেনি। সিরিয়া নিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের বড় দুই দেশের মতপার্থক্য সম্মেলনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখন। এর আগে ন্যাম সম্মেলনে যোগ না দেওয়ার জন্য মিসরের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এখন তারা মিসরের প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র বিভাগের অন্যতম মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল জানিয়েছেন, সিরিয়া নিয়ে মুরসির বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং জোরালো। তার এই বক্তব্য সিরিয়ার আসাদবিরোধীদের জন্য সহায়ক হবে। ভেনট্রেল বলেন, তেহরানে কিছু লোকের এই কথা শোনা দরকার ছিল এবং প্রেসিডেন্ট মুরসি সেটি তাদের শুনিয়েছেন। সিরিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও বৃহস্পতিবার অবশ্য বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি


স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় নিজের ঘরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে। উত্তরখানে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। গুলিবিদ্ধ শামছুন্নাহার চম্পা (৩৫) ও তার মেয়ে জুঁই আক্তারকে (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তিন/চার যুবক তৃতীয় তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে চম্পার বাসার দরজায় করাঘাত করলে জুঁই দরজা খুলে দেয়। এ সময় তারা এলোপাাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। কী কারণে তাদের গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।

খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক


undefined
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বুধবার রাতে সাক্ষাৎ করেছেন। 

গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে রাত ৮টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী বৈঠক হয় তাদের মধ্যে। 

এ ব্যাপারে জানতে চাইলে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূত আলাপ করেছেন।’’ 

সকালে রাষ্ট্রদূত ড্যান মজিনা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন। 

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

প্রথম আলোতে প্রকাশিত সংবাদ সঠিক নয় ____________ রফিকুল আমীন


দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত 'ডেসটিনির আরও ১৫০০ কোটি টাকার কেলেঙ্কারি' শীর্ষক প্রদিবেদনের প্রতিবাদ জানিয়েছে ডেসটিনি গ্রুপ। গতকাল মঙ্গলবার ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীন স্বাক্ষরিত এই প্রতিবাদলিপিতে বলা হয়েছে, সংবাদটি তথ্যভিত্তিক ও সঠিক নয়।
মোহাম্মদ রফিকুল আমীন বলেন, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সমবায় অধিদফতরের বরাত দিয়ে বলা হয়েছে, নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার কেনার জন্য ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ১৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে। তবে নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের নিরীক্ষা প্রতিবেদনে বিনিয়োগ দেখানো হয় ৭ কোটি টাকা। অর্থাৎ ৭ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে সোসাইটি।
কিন্তু প্রকৃত সত্য হল, ক্রয় করার সময় নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের জয়েন্ট স্টকের পরিশোধিত মূলধন ৭ কোটি টাকা থাকায় নিয়মানুযায়ী উক্ত টাকা দেখানোটাই নিয়ম, যা প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে দেখানো হয়েছে। উল্লেখ্য, হিসাবের নিয়মানুযায়ী ক্রয়কৃত প্রতিষ্ঠানে মালিকানা হস্তান্তরের কোনো আর্থিক লেনদেন হিসাবভুক্ত হয় না। ফলে নিহাজ জুট স্পিনার্স লিমিটেডের নিরীক্ষা প্রতিবেদনে ১৪ কোটি ৫০ লাখ টাকা প্রতিফলিত হয়নি। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নিহাজ জুট স্পিনার্স লিমিটেডে ১৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের যাবতীয় অর্থ প্রদানের হিসাব চুক্তি, হিসাবের খতিয়ান ও ভাউচারের নথিতে সংরক্ষিত আছে। 
আরো উল্লেখ্য যে, পেশাদার মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান দিয়ে নিট সম্পদের মূল্য নির্ধারণের মাধ্যমে সঠিক ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। সুতরাং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির বিরুদ্ধে ৭ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগটি সম্পূর্ণ কাল্পনিক ও অসত্য।
প্রতিবেদনে আরো বলা হয়, ডায়মন্ড ডিপ্লোমেটিক টাওয়ারের ১০টি ফ্লোর ও স্পেস কেনার খরচ দেখানো হয় ৮৪ কোটি টাকা, অথচ দেওয়া হয়েছে ৯ কোটি ১৯ লাখ টাকা। বাকি ৭৪ কোটি ৮১ লাখ টাকা সোসাইটি আত্মসাৎ করেছে।
প্রকৃতপক্ষে, ৯ কোটি ১৯ লাখ টাকাই ডায়মন্ড ডিপ্লোমেটিক টাওয়ারের ৯ম থেকে ১৮তম তলা পর্যন্ত ফ্লোর ও স্পেস ক্রয় বাবদ পরিশোধ করা হয়েছে। বাকি এই ৭৪ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৪৩৫ টাকা এখনো অপরিশোধিত আছে, যা সমবায় অধিদফতরের ২০১০-২০১১ সালের নিরীক্ষা প্রতিবেদনের ৯.২নং নোটে উল্লেখ রয়েছে। একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে অগ্রিম হিসেবে প্রকল্প কাজ শুরু হওয়ার পরই শর্তানুযায়ী ধারাবাহিকভাবে দেয় অর্থ পরিশোধ করার কথা। সুতরাং এই তথ্যগুলো অসত্য ও বিভ্রান্তিকর।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালের ২৩ মার্চ ফার্মগেটের আনন্দ-ছন্দ সিনেমা হল ৫৭ কোটি টাকায় কেনে সোসাইটি। ঠিক এক বছর পর এ বছরের ৩১ মার্চ পুনর্মূল্যায়ন করে ওই সম্পত্তির মূল্য ঠিক করা হয় ৭৪ কোটি ৮ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। 
ফার্মগেটে অবস্থিত আনন্দ-ছন্দ সিনেমা হলের স্থাপনাসহ জায়গার পুনর্মূল্যায়নের ক্ষেত্রে পেশাদার মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান দিয়ে নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী সরকারকে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করা হয়েছে। সুতরাং এখানে অনিয়মের কোনো অবকাশ নেই।
প্রথম আলোর প্রতিবেদনে ৭ বছরে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি অলাভজনক প্রতিষ্ঠানে ঋণ বিতরণ করে ও সেসব প্রতিষ্ঠানের শেয়ার কিনে এবং সম্পদের মূল্য বেশি দেখিয়ে ১,৪৬৮ কোটি ৭৯ লাখ টাকা আর্থিক অনিয়ম করেছে বলে উল্লেখ করা হয়েছে। 
এর জবাবে ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান বলেন, সমবায় আইনে ঋণ দেওয়ার বিধান আছে এবং ডেসটিনির ৩টি প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশই নতুন। প্রতিষ্ঠালগ্নে নতুন প্রতিষ্ঠান লাভ অথবা অলাভজনক হবে এটাই স্বাভাবিক। সুতরাং অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ কথাটি বাস্তবতাবিবর্জিত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনা দেশের প্রচলিত আইনে বৈধ। সম্পদের মূল্য বেশি দেখিয়ে ডেসটিনির কোনো লাভ নেই। কারণ এর জন্য সরকারকে ভ্যাট-ট্যাক্স দিতে হয়। সুতরাং এসব তথ্য কাল্পনিক এবং বস্তুনিষ্ঠ নয়।
এছাড়া কিছু কিছু বিষয়ে প্রথম আলোর প্রতিবেদক ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানের মতামত নিলেও তা পূর্ণাঙ্গভাবে ছাপা হয়নি, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ রাখে। তাই প্রতিবাদলিপিতে আশা করা হয়, পত্রিকাটি পূর্ণাঙ্গভাবে তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সকল বিভ্রান্তির অবসান ঘটবে।

তেহরানে মুখোমুখি বসছেন হাসিনা-মনমোহন



দীর্ঘ নয় মাস পর আবার মুখোমুখি আলোচনায় বসছেন বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মনমোহন সিং।জোট নিরপেক্ষ দেশগুলির শীর্ষ বৈঠক ন্যাম সম্মেলনে যোগ দিতে ইরান যাচ্ছেন দুই রাষ্ট্রপ্রধানই।

আগামী বৃহস্পতিবার তেহরানে ওই পার্শ্ববৈঠকে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে অগ্রগতিকে ঝালিয়ে নেয়ার কাজটি সারবেন বলে জানা গেছে। পাশাপাশি আলোচনায় আসবে দক্ষিণ এশিয়া তথা গোটা অঞ্চলের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতিও।

গত নভেম্বরে মালদ্বীপে সার্ক সম্মেলনে শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দক্ষিণ এশিয়ার দুই শীর্ষ নেতা।তারপর থেকেই উভয় দেশের মধ্যে বাণিজ্য, নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে নিয়মিত সাহায্য-সহযোগিতা আদানপ্রদান চলেছে।

মাস তিনেক আগে ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ঢাকা সফরে এসে তার দেশের পক্ষ থেকে বিপুল পরিমাণ ঋণ মওকুফের ঘোষণা দেন। দু’দেশের মধ্যে বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা চলছে।
 
ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে মনমোহন-হাসিনা বৈঠকটিকে খুবই গুরুত্ব দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ বাংলাদেশে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হচ্ছে।তাই গোটা অঞ্চলের শান্তি, সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ধারাবাহিক দৌত্যের বিষয়টিকে গোড়া থেকেই ভারত অগ্রাধিকার দিয়ে আসছে। তাই দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজে এবং পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখেছেন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তানের মতো দেশগুলির সঙ্গে।

জানা যায়, শেখ হাসিনার সঙ্গে যে দিন তেহরানে বৈঠক করবেন মনমোহন সিং, সেদিনই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। তাই আনন্দবাজার লিখেছে, এর থেকে স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সুসংহত আলোচনা প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যেতে চাইছে দিল্লি।
 
অন্যদিকে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলিও যোগাযোগ বাড়াচ্ছে ভারতের সঙ্গে। সম্প্রতি নয়া দিল্লিতে এসে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে গেয়েছেন বাংলাদেশের সাবকে রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। এই মুহূর্তে দিল্লি সফর সেরে কলকাতায় রয়েছেন বাংলাদেশে জোট সরকারের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির নেতা ও ঢাকার সংসদ সদস্য রাশেদ খান মেনন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে আসতে পারেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভারতের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন।

এই মুহূর্তে ভারত-বাংলাদেশ সম্পর্কে সব চেয়ে স্পর্শকাতর বিষয় তিস্তা নদীর পনিবণ্টন চুক্তি রূপায়ণ। বাংলাদেশে ভোটের আগে ওই চুক্তিটি সম্পন্ন করাটা খুবই কাঙ্ক্ষিত হাসিনার কাছে। ভারতেরও তা অজানা নয়। কিন্তু বিষয়টি আটকে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে। প্রণব মুখপ্যাধ্যায় ঢাকা সফরে গিয়ে শেখ হাসিনাকে জানিয়েছিলেন, জোট রাজনীতির বাধ্যবাধকতার’ কারণে বিষয়টি নিয়ে ঐকমত্য তৈরিতে দেরি হচ্ছে। তবে দিল্লি যত দ্রুত সম্ভব ওই চুক্তি স্বাক্ষরে আগ্রহী। প্রধানমন্ত্রীও একই কথা বলবেন শেখ হাসিনাকে। তবে অন্যান্য সব ব্যাপারেই যে বাংলাদেশের জন্য ভারতের দরজা খোলা, এ কথাও মনমোহন জানাবেন শেখ হাসিনাকে।

মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা কামারুজাজামানের আইনজীবী।

বুধাবার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান টিএম ফজলে কবিরের নেতুত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে ওই অভিযোগ আনেন।

আগামী ৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

উল্লেখ্য গত ৭ আগস্ট মতিয়া চৌধুরী নির্বাচনি এলাকা শেরপুরে ঈদের সামগ্রি বিতরণের সময় বলেছিলেন, “যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিয়ে ঘরে ফিরতে পারবে কিনা সন্দেহ আছে। ঘরে ফেরার আগে জনগণ তাদের পিটিয়ে বিচার করে ফেলবে।” যারা যুদ্ধাপরাধের পক্ষে সাফাই সাক্ষী দিবে এলাকায় তাদের প্রতেোধের আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় আশাবাদী আমেরিকা


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, “পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। তবে সরকার ও বিশ্বব্যাংক একটি সমঝোতায় পৌঁছাতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা আনন্দের বিষয়। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।

বুধবার শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়ার সঙ্গে বৈঠক করেন ড্যান ডব্লিউ মজিনা। পরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মজিনা এ আশাবাদ ব্যক্ত করেন।

মজীনা বলেন, “যুক্তরাষ্ট্র চায় পদ্মা সেতু হোক। এই সেতু হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক থেকে দেড় শতাংশ বাড়বে।”

শিল্পমন্ত্রী বলেন, “পদ্মা সেতু হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দেড় শতাংশ বাড়বে। এই সেতু অর্থনীতিতে গতিশীলতা আনবে।” বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতায় পৌঁছা যাবে বলে শিল্পমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

ইতিহাস গড়ে ওয়ানডের শীর্ষে দক্ষিণ আফ্রিকা



হাশিম আমলার ঝড়ো শতকে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮০ রানে হারিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ইতিহাসের প্রথম দল হিসেবে তিন ধরনের ক্রিকেটেই র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার কৃতিত্ব তাদেরই।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবি ডি ভিলিয়ার্সের দল। শুক্রবার ওভালে তৃতীয় ওয়ানডে। 

সাউদাম্পটনের রোজ বৌলে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪০ ওভার ৪ বলে ২০৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। 

লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই অধিনায়ক অ্যালিস্টার কুকের বিদায়ে ইংল্যান্ডের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে জোনাথন ট্রটের (২৩) সঙ্গে ইয়ান বেলের ৬৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। ট্রট মর্নে মরকেলের বলে ডিন এলগারের দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ভাঙ্গে অতিথিদের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি। 

এরপর বেশিক্ষণ টেকেন নি বেলও (৪৫)। রবিন পিটারসনের বলে বেল বোল্ড হয়ে বিদায় নেয়ার পর দক্ষিণ আফ্রিকার বোলাররা স্বাগতিক ব্যাটসম্যানদের বেশ চাপে ফেলে। 

এরপর দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও রবি বোপারা (১৬), ইয়ন মর্গান (২৭) ও ক্রেইগ কিসওয়েটার (২০) বিদায় নিলে বেশ চাপে পড়ে ইংল্যান্ড। রানের খাতা খুলার আগেই টিম ব্রেসন্যান ও গ্রায়েম সোয়ানের বিদায় স্বাগতিকদের বিপদ বাড়ায় আরো। সেখান থেকে দশম উইকেটে স্টিভেন ফিনের (১৫*) সঙ্গে সমতি প্যাটেলের (৪৫) ৩৭ রানের জুটির সৌজন্যে কোনমতে দুশ পেরোয় ইংল্যান্ড। 

দক্ষিণ আফ্রিকার পক্ষে মরকেল, ওয়েইন পার্নেল ও পিটারসন দুটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাট করতে নেমে গ্রায়েম স্মিথের (৫২) সঙ্গে আমলার ৮৯ রানের উদ্বোধনী জুটি দক্ষিণ আফ্রিকাকে ভালো সূচনা এনে দেয়। শুরুতে খুব সতর্ক থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণে যাওয়া স্মিথকে কিসওয়েটারের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন ব্রেসন্যান। 

দুর্ভাগ্যজনক রান আউট হওয়া জেপি ডুমিনি (১৪) ও সোয়ানের বলে বোল্ড হওয়া এলগার (১৫) বিশের কোঠায় পৌঁছাতে পারেন নি। তারপরও তাদের সঙ্গে ৩২ ও ৪৪ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়েন আমলা। 

চতুর্থ উইকেটে অধিনায়ক ডি ভিলিয়ার্সের (২৮) সঙ্গে ৬৫ ও পঞ্চম উইকেটে ফাফ দ্যু প্লেসিসের (২২*) সঙ্গে ৫৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে তিনশ রানের কাছাকাছি নিয়ে যান আমলা। 

পঞ্চাশতম ওভারের চতুর্থ বলে দলীয় ২৮৫ রানে ফিনের বলে ব্রেসন্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৫০ রান করেন আমলা। ওয়ানডেতে এটিই তার সর্বোচ্চ। তার ১২৪ বলের ইনিংসে ১৬টি চার। 

৫০ রানে ২ উইকেট নিয়ে সোয়ান ইংল্যান্ডের সেরা বোলার। 

ইরান গেলেন প্রধানমন্ত্রী

undefined
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে ইরান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১২০ দেশের এই জোটের শীর্ষ সম্মেলন ৩০ ও ৩১ অগাস্ট তেহরানের ওআইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার সকাল সাড়ে ১০টায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে তেহরান রওনা হন প্রধানমন্ত্রী। 

বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী ফারুক খান, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। 

তেহরানের স্থানীয় সময় দুপুর আড়াইটায় শেখ হাসিনার মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার ও ইরান সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন। 

তেহরানে পার্সিয়ান ইস্তেগলাল হোটেলে অবস্থান করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী ৩০ অগাস্ট ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকাল ৩টার পর মূল অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন তিনি। 

পরে শেখ হাসিনা অন্যান্য রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানদের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদের দেওয়া এক নৈশ ভোজে যোগ দেবেন। 

শেখ হাসিনা ১ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফিরবেন। 

স্আয়ুযুদ্ধের কালে ১৯৬১ সালে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২০। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এ ছাড়া এতে কয়েকটি পর্যবেক্ষক দেশ ও সংস্থাও রয়েছে। 

সোমবার, ২৭ আগস্ট, ২০১২

পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রী বিবৃতি দেবেন কাল


পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান জটিলতাসহ সর্বশেষ অবস্থান জানাবে সরকার। আগামীকাল বুধবার এ সম্পর্কে একটি বিবৃতি দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ নিয়ে কোনো টেনশনের দরকার নেই।
এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে ফেরার পর গতকাল দুপুরে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিষয়ে তিনি একটি লিখিত বিবৃতি দেবেন। কিন্তু তার জন্য এখনো তিনি তৈরি নন। বিশ্বব্যাংকের ঋণ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার পদত্যাগ ইত্যাদি নিয়ে চলমান আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘যা বলছে শোনেন।’
প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগের গুঞ্জন থাকলেও গতকাল তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।
গতকাল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংক প্রকল্পটি থেকে সরে গেলে অন্য সহ-অর্থায়নকারীরা অর্থ দেবে কি না, এমন প্রশ্নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ জানান, স্বাভাবিকভাবে প্রধান অর্থায়নকারী সরে গেলে অন্যরাও থাকে না। তবে স্বাভাবিক অবস্থার পাশাপাশি অস্বাভাবিক অবস্থাও থাকে বলে তিনি মন্তব্য করেন।

স্পিকারের রুলিং অকার্যকর ও ভিত্তিহীন: হাই কোর্ট



হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্পিকারের রুলিংকে অকার্যকর বলে রায় দিয়েছে
বাংলাদেশে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদের স্পিকার যে রুলিং দিয়েছিলেন তাকে অকার্যকর ও আইনগত ভিত্তিহীন বলে অভিমত দিয়েছে হাই কোর্ট।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে গত ২৪শে জুলাই রিটের নিষ্পত্তি হলেও আজ সোমবার অভিমত ও নির্দেশনাসহ পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়েছে।স্পিকারের রুলিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে হাই কোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই অভিমতসহ রায় দিয়েছেন।
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ তার রুলিং-এ বলেছিলেন, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সংবিধান লংঘন করেছেন এবং এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্যে তিনি প্রধান বিচারপতির প্রতি আহবান জানিয়েছিলেন।
বিচারপতি চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়
বিচারপতি চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়
রিট আবেদনের নিষ্পত্তি করতে গিয়ে হাই কোর্টের দ্বৈত বেঞ্চ তার অভিমতে বলেছে, স্পিকারের এই অভিমতের কোনো আইনগত কার্যকারিতা নেই। স্পিকারের রুলিং সংবিধান ও সংসদের কার্য প্রণালি বিধির সঙ্গে অসংগতিপূর্ণ।
স্পিকারের দেওয়া রুলিংয়ের বিষয়ে এই রিটটি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম শফিউদ্দিন।
এই আবেদনটি শুনতে হাই কোর্টের একটি বেঞ্চ বিব্রত বোধ করার পর রিট আবেদনটিকে এই বেঞ্চে আনা হয়।
এর আগে সুপ্রিম কোর্টের জমি নিয়ে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া হাই কোর্টের আদেশের বিষয়ে স্পিকার আবদুল হামিদ বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে।
পরে বিচরাপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে হাই কোর্টের একটি বেঞ্চ স্পিকারের ওই বক্তব্য নিয়ে মন্তব্য করেন।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, স্পিকারের এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।
এতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। জাতীয় সংসদে সরকারি দলের অনেক সংসদ সদস্য বিচারপতি চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
জবাবে ওই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রত্যাহারের জন্যে স্পিকার সংসদ সদস্যদের প্রতি আহবান জানান এবং বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্যে প্রধান বিচারপতির প্রতি আহবান জানান।

ফের বাজারে দোয়েল

undefined
মানোন্নয়ন শেষে ফের নতুন আঙ্গিকে বাজারে এসেছে দেশীয় ব্রান্ডের ল্যাপটপ দোয়েল। সোমবার থেকে টঙ্গী ছাড়াও রমনার টেলিফোন শিল্প সংস্থা টেশিস’র বিক্রয় কেন্দ্র ‘বিটিসিএল ওয়ান পয়েন্ট সার্ভিস সেন্টার’ থেকে বিক্রি শুরু হয়েছে দোয়েল’র প্রাইমারি মডেল (২১০২) ও অ্যাডভান্সড (১৬১২১৩)মডেলের ল্যাপটপ। এ সম্পর্কে টেশিসের মহাব্যবস্থাপক (প্ল্যান্ট) আ আ মো. মোয়াসির জানান, দোয়েল’র ‘অ্যাডভান্সড-১৬১২১৩’ মডেলের কালো রঙের লাপটপের দাম রাখা হয়েছে ৪২ হাজার ৫০০ টাকা। এছাড়াও ১০ হাজার ৫০০ টাকায় ‘প্রাইমারি-২১০২’ মডেলের ল্যাপটপটির বিপণন কার্যক্রম আবারও শুরু করা হয়েছে। প্রাইমারি মডেল (২১০২) আগের সংস্করণের তুলনায় এবার কিছুটা গতিশীল করে তৈরি করা হয়েছে ২১০২ মডেলকে।
   
তিনি জানান, অ্যাডভান্সড মডেলের ল্যাপটপটিতে এবার কোরআই থ্রি প্রসেসর যুক্ত করা হয়েছে। ১৪ ইঞ্চি (ব্যাকলাইট এলইডিযুক্ত) প্রশস্ত পর্দার এই ল্যাপটপে রয়েছে ৪জিবি ডিডিআরথ্রি র‌্যাম। অ্যাডভান্স মডেলের এই ল্যাপটপটিতে আরও রয়েছে ৫০০ জিবি হার্ডডিস্ক, সুপার মাল্টি ডিভিডি, শক্তি সঞ্চালনে ৬ সেল ব্যাটারি আছে।

এছাড়াও প্রথমসবারের মতো বিপনন প্রণোদনা হিসেবে অ্যাডভান্সড মডেলের এই ল্যাপটপের সাথে বাড়তি উপহার হিসেবে দোয়েল ব্র্যান্ডের একটি ব্যাগ, ৮ জিবি পেনড্রাইভ ও একটি অপটিক্যাল মাউস ফ্রি দেয়া হচ্ছে বলে তিনি জানান।   

একইভাবে কারগিরি ত্রুটির কারণে বিক্রি শুরুর অল্প কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেয়া দোয়েল প্রাইমারি মডেলের নেটবুকটির প্রয়োজনীয় মানোন্নয়ন করা হয়েছে বলেও জানিয়েছেন টেশিসের মহাব্যবস্থাপক (প্ল্যান্ট)।   তিনি জানান, এতে সংযুক্ত করা হয়েছে ৮০০ মেগাহার্টজ গতির প্রসেসর, অ্যানড্রইড এর পাশাপাশি উইন্ডোজ সিই(৬.০) সংস্করণের অপারেটিং সিস্টেম। ১০ ইঞ্চি প্রশস্ত এলসিডি (১০২৪ বাই ৬০০) পিক্সেল পর্দার এই নেটবুকটিতে রয়েছে  ৫১২ এমবি র‌্যাম এবং বাড়তি সংযোজন ১৬ জিবি পর্যন্ত ফ্ল্যাশ স্টোরেজ।

এদিকে দোয়েল বিক্রির জন্য টেশিস এখনও কোনো প্রতিষ্ঠানকে বিপনন স্বত্ব প্রদান না করা এবং মাত্র দুইটি স্থান থেকে এগুলো বিক্রি চালু হওয়ায় এটা বাজার চাহিদা মেটাতে মোটেই সম্ভব হবে না এবং এই সুযোগে কোনো কোনো কোনো প্রতিষ্ঠান পুণ:বিক্রি করেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা।

অবশ্য এ অবস্থা থেকে আগ্রহীদের কৌতুহল ও জিজ্ঞাসার জবাব দিতে ল্যান্ড ও মোবাইল ফোনে (৯৫৬৯৯৫৫, ০১৭১২ ৭২৯৯৮২) দোয়েল ল্যাপটপ সম্পর্কে হটলাইন সেবা চালু করেছে টেশিস। সোমবার ফোন দুটিতে আগ্রহী ক্রেতারা একর পর এক ফোন করেছেন। কিন্তু বিক্রি ছিলো মন্দা। বিক্রয় সেন্টার হাতের নাগালে না থাকা এবং প্রচারণার অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন অভিজাঞজনেরা।  

প্রসঙ্গত, গত বছর ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়েল ল্যাপটপে বিপণন কার্যক্রম উদ্বোধন করেন। এরপরই ১০ হাজার টাকায় স্বল্পসংখ্যক নেটবুকের বিতরণ শুরু হয়। আত্মপ্রকাশের পর দীর্ঘ দিন ধরে উৎপাদন ধীর গতির কারণে সাশ্রয়ী মূল্যের দেশী ব্রান্ডের দোয়েল ল্যাপটপ বিপনন কার্যত বন্ধ ছিল।

বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

দীর্ঘ ছুটি: বেনাপোল-পেট্রাপোলে ট্রাকজট

undefined


দীর্ঘ ছুটির কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দরে তীব্র ট্রাকজটের সৃষ্টি হয়েছে। 

ঈদের আগে এই জট কমার কোনো সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

গত ৮ অগাস্ট দুপুরের পর থেকে জন্মাষ্টমী, জাতীয় শোক দিবস, শবেকদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এই বন্ধ চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। মাঝখানে তিনদিন শুধু খোলার দিন রয়েছে। 

ওই তিনদিনও কোনো কোনো কর্মকর্তা ঐচ্ছিক ছুটি নেওয়ায় বন্দরের কর্মকাণ্ড একেবারে বন্ধ হয়ে যায়। 

বেনাপোল বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৮ অগাস্টের পর থেকে শুক্রবার পর্যন্ত রপ্তানি পণ্য নিয়ে প্রায় ১২শ’ ট্রাক বন্দর এলাকায় দাঁড়িয়ে আছে। প্রতিদিন এসংখ্যা বেড়েই চলেছে। 

ট্রাকচালক (ঢাকা মেট্রো ট ১৪-৪২০৬) উকিল উদ্দিন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঢাকা থেকে পাটের সুতলি নিয়ে বেনাপোল এসেছেন ৭ অগাস্ট। এখনো বন্দরে বসে আছেন। মাঝে তিনদিন বন্দর খোলা থাকলেও জ্যামের কারণে ভারতে ঢুকতে পারেননি। 

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশ থেকে যাওয়া পণ্য বোঝাই ট্রাক পার্কিংয়ের জন্য তেমন কোনো জায়গা নেই। 

পেট্রাপোল বন্দরের সেন্ট্রাল ওয়্যারহাউস করপোরেশনে শুধু পাট ও পাটজাতদ্রব্য উঠানামার অনুমতি রয়েছে। বন্দরে আর কোনো পণ্য উঠানামার অনুমোদিত কোনো জায়গা নেই। 

সিরাজ আরো বলেন, জায়গার অভাবে ভারত ও বাংলাদেশের মধ্যকার নোম্যান্স ল্যান্ডেই বাংলাদেশি ট্রাক থেকে পণ্য আনলোড করা হচ্ছে। এখানে একসঙ্গে ২০টি ট্রাক লোড-আনলোড করা যায়। 

পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারণে রপ্তানির অপেক্ষায় একটি ট্রাককে ৮-১০দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। ফলে সেখানে সবসময় ট্রাকজট লেগেই থাকে, বলেন সিরাজ। 

অপরদিকে পেট্রাপোল বন্দর সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পেট্রাপোল বন্দর থেকে বনগাঁ পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার দু’ধারে রপ্তানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে ঢোকার অপেক্ষায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে আছে। তাই পেট্রাপোল বন্দর এলাকায়ও তৈরি হয়েছে তীব্র ট্রাকজট। 

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (সিএন্ডএফ) সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে প্রতিদিন ৮০-৯০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হতো। এখন তা দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ ট্রাকে। 

ভারতের পেট্রাপোল বন্দরে জায়গা সংকটের কারণে বেনাপোল দিয়ে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি জানান। 

তিনি আরো বলেন, বেনাপোল বন্দরে একসঙ্গে ৬০০ ভারতীয় ট্রাক পার্কিং করার ধারণক্ষমতা সম্পন্ন ভারতীয় ট্রাক টার্মিনাল রয়েছে। এছাড়া ভারত থেকে আমদানি পণ্য রাখারও একটি ট্রাক টার্মিনাল আছে, যেখানে একসঙ্গে ১৫০টি ট্রাক রাখা যায়। অথচ পেট্রাপোল বন্দরে এধরনের কোনো ব্যবস্থা নেই। 

“বিষয়টি নিয়ে আমরা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেও কোনো সুফল পাইনি,” বলেন তিনি। 

এ ব্যাপারে বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম-কমিশনার ফাইজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের রপ্তানি প্রবণতা বেশ বেড়েছে। সা¤প্রতিক সময়ে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি পণ্য রপ্তানি হচ্ছে। এটাই ট্রাকজটের অন্যতম কারণ। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল আওয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ গঠনের পর থেকে বেনাপোল বন্দরে গড়ে তোলা হয়েছে বিশাল অবকাঠামো। বর্তমানে ৬০ একর জমির উপর ৪২টি শেড, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড ও ট্রাক টার্মিনাল রয়েছে। বতমানে বন্দরের পণ্য ধারণক্ষমতা ৪০ হাজার মেট্রিক টন। বছরে ১৪ লাখ মেট্রিক টনের বেশি পণ্য এ বন্দরে হ্যান্ডেলিং করা হয় বলে তিনি জানান। 

ছুটির রেশ নিয়ে খুলেছে অফিস-আদালত

undefined

ঈদে দীর্ঘ ছুটির পর বুধবার অফিস ও আদালত খুললেও তা সরগরম হয়ে ওঠেনি। 

সংশ্লিষ্টরা বলছেন, এই অবস্থা আরো কয়েকদিন চলবে। সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার চিরচেনা চিত্র দেখা যাবে অফিস ও আদালতপাড়ায়। 

জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সকালে কর্মচারীদের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি। পুরান ঢাকার আদালত পাড়া ও সুপ্রিম কোর্টেও বিচার প্রার্থী ও আইনজীবীদের আনাগোনা কম। 

অফিস-আদালত খোলার দিনে ঢাকার সড়কগুলোতে যে ভিড় দেখা যায়, তার দেখা এখনো মেলেনি। রাস্তাগুলোতে ঈদের ফাঁকা ফাঁকা ভাব এখনো রয়েছে। 

বুধবার সকালে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায় বারান্দায়, সিঁড়িতে, লিফটে, অফিস কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে। 

অনেকে গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসেছেন বলেও জানান। এসব কর্মকর্তা ও কর্মচারীকে ১০টার পরও অফিসে ঢুকতে দেখা গেছে। 

অফিস করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তারা নিজ দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

অর্থমন্ত্রী বলেন, “এবার ঈদ সুন্দর হয়েছে। দুর্ঘটনার সংবাদ তেমন শোনা যায়নি। তবে সাতদিন আমরা অফিস করতে পারিনি। এখন কাজে মন দিতে চাই।” 

এবার ঈদুল ফিতরের আগে জাতীয় শোক দিবস এবং শবে কদরের ছুটি মিলিয়ে টানা সাত দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ ছুটি পেয়ে অনেকেই গেছেন বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “ঢাকার সায়দাবাদেই আমি থাকি, এটিই স্থায়ী ঠিকানা। এবার ঈদে বেশ কয়েকদিন ছুটি পাওয়া গেছে। মেয়ে বিয়ে দিয়েছি ঝালকাঠি। মেয়েকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তাই এবার মেয়ের বাড়ি ঘুরে এলাম।” 

ঈদের আগে সরকারি অফিস সর্বশেষ খোলা ছিল ১৪ অগাস্ট মঙ্গলবার। ১৫ অগাস্টের পরদিন বুধবার ছিল শবে কদরের ছুটি। এরপর আবার দুদিন সাপ্তাহিক ছুটি। এরপর ২১ অগাস্ট পর্যন্ত ছিল ঈদের ছুটি। 

এ লম্বা ছুটির কারণে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সকল মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থা প্রধানদের বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছিলো। 

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, লম্বা ছুটি থাকার কারণে অতিরিক্ত ছুটি না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়। 

ছুটির পর নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত না হলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। 

তবে এরপরও কর্মকর্তা ও কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি। স্বরাষ্ট্র, ধর্ম, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ, বিদ্যুৎ ও জ্ব্ালানী, গৃহায়ন ও গণপূর্ত, খাদ্য, কৃষি ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে অন্যদিনের তুলনায় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি খুবই কম দেখা গেছে। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলী হোসেনের বাড়ি মেহেরপুরে। তিনি ছুটি কাটিয়ে বুধবার সকালে ঢাকায় ফিরেই অফিসে এসেছেন। তবে ফেরেননি তার মন্ত্রণালয়ের মন্ত্রী নিজেই। তিনি রয়েছেন সিরাজগঞ্জে। 

পুরো সচিবালয়েই কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ৫০ শতাংশের নিচে রয়েছে বলে জানিয়েছেন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা। 

নতুন স্তর থেকে পরীক্ষামূলক সরবরাহ শুরু

undefined

সিলেটের গোলাপগঞ্জের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপে পাওয়া নতুন স্তর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উপ মহা ব্যবস্থাপক (পরীক্ষণ) তোফায়েল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বিকেল ৫টা থেকে পরীক্ষামূলকভাবে গ্যস সরবরাহ শুরু হয়েছে।” 

কৈলাসটিলার পুরনো এই কূপের সংস্কার করতে গিয়ে গত রোববার নতুন গ্যাসস্তরের সন্ধান পায় রাষ্ট্রায়ত্ত সংস্থা বাপেক্স। এই স্তর থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। 

পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন স্তরের গ্যাসের মজুদ সম্পর্কে নিশ্চিত ধারণা পেতে রোববার দুপুর থেকে পরীক্ষামূলক উত্তোলন ও ‘ড্রিলিং স্টেম টেস্ট’ (ডিএসটি) শুরু করা হয়। 

“এটি পুরোনো গ্যাসক্ষেত্র। গ্যাসের চাপ বাড়ানোর জন্য বেশ কিছুদিন ধরে এখানে সংস্কার কাজ চলছিল। এ কাজ করতে গিয়েই চার নম্বর কূপের কাছে নতুন এই গ্যাসস্তরের সন্ধান পাওয়া যায়”, বলেন তিনি। 

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, এই স্তরে পরীক্ষামূলক উত্তোলনে ২ হাজার ৩০০ পিএসআই (প্রেসার পার স্কয়ার ইঞ্চ) চাপ পাওয়া গেছে। এই স্তরের মোট মজুদের পরিমাণ ৪০ থেকে ৫০ বিলিয়ন ঘনফুট হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন এই স্তরের অবস্থান কূপের দুই হাজার ৭২২ থেকে দুই হাজার ৭২৯ মিটার গভীরতায়। 

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে দৈনিক দুই হাজার ৭০০ থেকে তিন হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি গ্যাস উৎপাদন হচ্ছে। 

সমুদ্রগামী বিদেশি জাহাজে বাড়ছে কর্মসংস্থান



পানামা, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের পতাকাবাহী বিভিন্ন দেশের জাহাজে বাংলাদেশি নাবিক ও কর্মকর্তাদের চাহিদা বাড়ায় এ খাতে কর্মসংস্থান প্রতিবছরই বাড়ছে। আর এতে করে বাড়ছে রেমিটেন্স প্রবাহও। 

চট্টগ্রামের সমুদ্র পরিবহন (শিপিং) কার্যালয়ের উপ-শিপিং মাস্টার জসিম উদ্দিন পাটোয়ারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১-১২ অর্থবছরে দেশি ও বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে মোট পাঁচ হাজার ৭৬৪ জনের কর্মসংস্থান হয়েছে। 

এর মধ্যে বিদেশি জাহাজে এক হাজার ৪০ জন নাবিক ও দুই হাজার ৬০৩ জন কর্মকর্তা এবং সমুদ্রগামী দেশি জাহাজে ৮০৯ নাবিক ও এক হাজার ৩১২ জন কর্মকর্তা কাজ পেয়েছেন। 

গত অর্থবছরে এ খাত থেকে বিদেশি মুদ্রা (রেমিটেন্স) বাবদ ৪৬১ কোটি ৫০ লাখ টাকা এসেছে বলে জসিম উদ্দিন জানান। 

২০১০-১১ অর্থবছরে দেশি জাহাজে নাবিক ও কর্মকর্তা পদে মোট এক হাজার ৩০২ জন এবং বিদেশি জাহাজে তিন হাজার ৫৮৩ জনের কর্মসংস্থান হয়। 

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হুসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আর্ন্তজাতিকভাবে শিপিং রেটিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। তাছাড়া কাজ আর ভাল আচরণের কারণে বাংলাদেশের ছেলেরা বিদেশিদের নজর কাড়ছে।” 

জসিম উদ্দিন বলেন, “পানামা, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজে বাংলাদেশি নাবিক ও কর্মকর্তাদের চাহিদা বেশি। ইদানিং সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজেও বাংলাদেশিদের কর্মসংস্থান হচ্ছে।” 

বাংলাদেশ মেরিন একাডেমি থেকে প্রতিবছর পাস করে কাজে যোগ দিচ্ছেন ২০০ ক্যাডেট। তাদের বেশির ভাগই সমুদ্রগামী বিদেশি জাহাজে যোগ দেন। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের ক্যাডেটদেরও চাহিদা রয়েছে। 

সরকারি পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হলে এবং ভিসা জটিলতা নিরসন করা সম্ভব হলে বিদেশি জাহাজে নাবিক ও কর্মকর্তাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করেন। 

সাজিদ হুসাইন জানান, ১৯৬২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত একাডেমিতে আসন ছিল মাত্র ৫০টি। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ২০০ করা হয়েছে। আসন সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে। এর বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে বের হচ্ছেন ক্যাডেটরা। 

সমুদ্রগামী জাহাজে নাবিক ও কর্মকর্তা নিয়োগকারী প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্স এর মহাব্যবস্থাপক আবদুল মতিন বলেন, “বিশ্বে সমুদ্রগামী জাহাজে সবচেয়ে বেশি নাবিক ও কর্মকর্তা ফিলিপাইনের। বাংলাদেশীদের চাহিদাও দিনদিন বাড়ছে।” 

এ খাতে কর্মসংস্থান আরও বাড়াতে হলে সরকারের কূটনৈতিক উদ্যোগ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। 

মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১২

স্বস্তিতে নেই এটিএন বাংলা



সার্বিক দিক থেকে এই মুহূর্তে স্বস্তিতে নেই মাহফুজুর রহমানের এটিএন বাংলা। বিগত কয়েক সপ্তাহের টিআরপি রিপোর্ট সে বিষয়টিই স্পষ্ট করেছে। এখন আর সেভাবে চ্যানেলটির দাপট আর চোখে পড়ে না। একেবারে সাদামাটা অবস্থান নিয়েই চ্যানেলটিকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

৩২তম সপ্তাহে (আগস্ট ৪-১০) প্রকাশিত টিআরপিতে সার্বিক বিচারে এটিএন বাংলার শেয়ার ছিল ১.৩৭।  সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, জিইসি (জেনারেল এন্টাটেইনমেন্ট চ্যানেল) হয়েও এটিএন বাংলা একই গ্রুপের আরেক চ্যানেল এটিএন নিউজের চেয়েও সংশ্লিষ্ট সপ্তাহে শেয়ারের দৌড়ে পিছিয়ে ছিল। ওই সপ্তাহে এটিএন নিউজের শেয়ার ছিল ১.৪৬।

এদিকে, একই ঘরানার প্রতিদ্বন্দ্বী চ্যানেলের চেয়েও এটিএন পিছিয়ে ছিল বেশ খানিকটা। শীর্ষ চ্যানেলের সাথে ওই সপ্তাহে শেয়ারের ফারাকও ছিল বেশ। সংশ্লিষ্ট সপ্তাহে টিআরপিতে শীর্ষ চ্যানেলটির শেয়ার ছিল ২.০৮।

টিআরপি রিপোর্ট বিশ্লেষণে দেখা যাচ্ছে- চার সপ্তাহ মিলিয়ে এটিএন বাংলার গড় শেয়ার গিয়ে দাঁড়িয়েছে ১.৫৮-এ ।  সপ্তাহগুলো হচ্ছে- ২৯ (১.০১ শেয়ার); ৩০ (২.০০ শেয়ার); ৩১ (১.৮৩ শেয়ার) এবং ৩২তম (১.৩৭ শেয়ার)। টিআরপি রিপোর্ট অনুযায়ী ২৯তম সপ্তাহের  শেয়ারের চেয়ে ৩০তম সপ্তাহের শেয়ার প্রায় দ্বিগুণ বাড়ে। তবে এরপর থেকেই শেয়ার পড়তে শুরু করে। সর্বশেষ প্রকাশিত টিআরপিতে সে ধারা অব্যাহত ছিল।
 
টিআরপির জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স)  এটিএন বাংলার দৈন্যদশার কথাই তুলে ধরছে। ৩২তম সপ্তাহের জিআরপি অনুযায়ী নাটক বিভাগে চ্যানেলটির অবস্থান ৮-এ।  বাংলা ছবি শাখায় এর অবস্থান ১২ নম্বরে।  সংবাদে এটি রয়েছে ১১ নম্বরে। টক শোতে এর অবস্থান ১৬ নম্বরে এবং সঙ্গীত শাখায় এর অবস্থান ছিল ১২ নম্বরে। অর্থাৎ কোনো বিভাগেই শীর্ষস্থানে নেই এটিএন বাংলা।
 
এদিকে, টিআরপির টপরেটেড অনুষ্ঠানের তালিকার ৬টি বিভাগের অনুষ্ঠানের মধ্যে শুধুমাত্র বিবিধ অনুষ্ঠান শাখায় এটিএন বাংলার একটিমাত্র অনুষ্ঠান স্থান পেয়েছে। এটি হচ্ছে ইসলামি সাওয়াল জওয়াব। অনুষ্ঠানটি প্রচারিত হয় ৮ আগস্ট বুধবার বিকেল ৫.২৬ মিনিটে। সংবাদ, নাটক, বাংলা ছায়াছবি, টক শো কিংবা সঙ্গীতানুষ্ঠান কোনো তালিকাতেই স্থান পায়নি চ্যানেলটিতে সংশ্লিষ্ট সপ্তাহে প্রচারিত কোনো অনুষ্ঠান বা সংবাদের।

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

২০ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

undefined

২০ ঘণ্টারও বেশি সময় পর রাজশাহী স্টেশনের সঙ্গে ঢাকা, খুলনা ও উত্তরাঞ্চলের সরাসরি রেলযোগাযোগ চালু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সারদা স্টেশনে লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর থেকে রাজশাহীর সঙ্গে অন্যান্য জেলার সরাসরি রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা সুজিত কুমার জানান, সারা রাত চেষ্টার পর পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত চারটি বগির দুটি লাইনে তোলা হয়েছে। একটি বগি তোলার কোনো অবস্থা নেই। সেটিকে মাটিতে নামিয়ে (গ্রাউন্ডে) রাখা হয়েছে। বেলা একটা নাগাদ অবশিষ্ট বগিটি তুলে লাইন মেরামতের কাজ শেষ হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ছয়টি ট্রেন রাজশাহীতে ঢুকতে পারেনি। যেসব ট্রেন খুলনা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহীতে এবং উত্তরাঞ্চলের যেসব ট্রেন নাটোর হয়ে রাজশাহীতে আসে, সেসব ট্রেন ঈশ্বরদী ও নাটোর আসার পর ফিরে গেছে। ওই সব ট্রেনের রাজশাহীর যাত্রীদের টিকিট বৃহস্পতিবার সকালে ফেরত দেয়া হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সারদা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পরে ওই সব বগির যাত্রীদের ট্রেনের অন্য বগিতে তুলে নিয়ে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
ঘটনা তদন্তে পঞ্চিমাঞ্চলীয় রেলওয়ে ডিভিশনাল পরিবহণ কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

টু-জি লাইসেন্স নবায়ন সমঝোতা ছাড়াই

 undefined
ফোন অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির মধ্যে সমঝোতা ছাড়াই মঙ্গলবার টু-জি লাইসেন্স নবায়ন হচ্ছে।

বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ সোমবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবারই টু-জি লাইসেন্স নবায়ন করা হচ্ছে এবং আইন অনুযায়ী মোবাইল ফোন অপারেটরদের দেনাও পরিশোধ করতে হবে।”

গত ১ অগাস্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক চিঠিতে টু-জি লাইসেন্স নবায়ন এবং দেনা পরিশোধের বিষয়ে চারটি মোবাইল ফোন অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমঝোতার খসড়া উপস্থাপন করা হয়।

ওই চিঠিতে অপারেটরদের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে সাত দিনের মধ্যে লাইসেন্স নবায়নের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

পরদিন বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছিলেন, সমঝোতার খসড়া বিটিআরসি পর্যালোচনা করছে, পর্যালোচনার পরই সিদ্ধান্ত জানানো হবে।

এর চার দিনের মাথায় সমঝোতা ছাড়াই লাইসেন্স নবায়নের সিদ্ধান্ত দিল বিটিআরসি।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইসেন্স নবায়নে আইনগত সমস্যা এড়াতেই বিটিআরসি সমঝোতায় যাচ্ছে না।

এদিকে আগামী ১৫ বছরের জন্য চার অপারেটরকে টু-জি লাইসেন্স দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বিটিআরসি প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ নাবয়ন করা লাইসেন্স অপারেটরদের হস্তান্তর করবেন।

গত বছর ১১ সেপ্টেম্বর লাইসেন্স নবায়য়ের চূড়ান্ত নীতিমালা প্রকাশ করার পর নভেম্বরে গ্রামীণফোনসহ চারটি মোবাইল অপারেটরের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয়।

গত ১০ নভেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিটিআরসির পক্ষ থেকে অপারেটরদের লাইসেন্স দেওয়ার কথা ছিল।

তবে চার অপারেটরের লাইসেন্স নবায়ন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও অপারেটরদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন আছে।

লাইসেন্স নবায়নের জন্য চার অপারেটরকে প্রায় ৭ হাজার ৫শত ৬৩ কোটি টাকা ফি দিতে হচ্ছে। এর মধ্যে ৪৯ শতাংশ অর্থ পরিশোধ করেছে অপারেটরগুলো।

দেশে বর্তমানে পাঁচটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটর সেবা দিচ্ছে। বিটিআরসির হিসাবে বর্তমানে প্রায় ৯ কোটির বেশি লোক মোবাইল ফোন ব্যবহার করছেন।

পাতা

Content right

Catwidget3