পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান জটিলতাসহ সর্বশেষ অবস্থান জানাবে সরকার। আগামীকাল বুধবার এ সম্পর্কে একটি বিবৃতি দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ নিয়ে কোনো টেনশনের দরকার নেই।
এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ কার্যালয়ে ফেরার পর গতকাল দুপুরে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিষয়ে তিনি একটি লিখিত বিবৃতি দেবেন। কিন্তু তার জন্য এখনো তিনি তৈরি নন। বিশ্বব্যাংকের ঋণ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার পদত্যাগ ইত্যাদি নিয়ে চলমান আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী হাসতে হাসতে বলেন, ‘যা বলছে শোনেন।’
প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানের পদত্যাগের গুঞ্জন থাকলেও গতকাল তিনি মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন।
গতকাল এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বব্যাংক প্রকল্পটি থেকে সরে গেলে অন্য সহ-অর্থায়নকারীরা অর্থ দেবে কি না, এমন প্রশ্নে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ জানান, স্বাভাবিকভাবে প্রধান অর্থায়নকারী সরে গেলে অন্যরাও থাকে না। তবে স্বাভাবিক অবস্থার পাশাপাশি অস্বাভাবিক অবস্থাও থাকে বলে তিনি মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন