Desh News
: তারেক রহমানের শ্বশুর নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার, মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার ধানমন্ডির ৫ নম্বর রোডের ৪০ নম্বর হাউসে এ ইফতার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া সেখানে পৌছান ৬টা ২০ মিনিটে। ইফতারের পর কিছু সময় সেখানে অতিবাহিত করে গুলশানের ভাড়া বাসার পথ ধরেন খালেদা জিয়া। মরহুমের স্ত্রী ইকবাল মান্দ বানু, বড় মেয়ে ও বড় জামাই বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শফিউজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া।
তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, ড. এম ওসমান ফারুক, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন