দেশ নিউজ: সেতু নির্মাণের জন্য দুটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে একটি হিসাবে দেশীয় মুদ্রা ও অন্যটিতে বৈদেশিক মুদ্রায় অর্থ নেয়া হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
পরে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
এছাড়াও ওই সেতু নির্মাণে মন্ত্রিসভার প্রত্যেক সদস্য এক মাসের বেতন দিবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ দেয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ায় প্রধানমন্ত্রী আনন্দিত। দুটি ব্যাংক হিসাবে জমা পড়া অর্থ কীভাবে ব্যয় হবে, এ ব্যাপারে অর্থ বিভাগ একটি নীতিমালা তৈরি করবে।”
সম্প্রতি বিশ্বব্যাংক দুর্নীতি অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্প থেকে তাদের অর্থায়ন প্রত্যাহার করে নেয়। পরে প্রধানমন্ত্রী শেথ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণে অনেক প্রতিষ্ঠান টাকা দিয়েছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন