মাত্র ৭ বছর বয়সী আহমেদ মাদানি। এত্ত ছোট একটি শিশু এবার পুরো ৩০টি রোজা পালন করে বিস্ময়ের সৃষ্টি করেছে। তাকে নিয়ে মুসলিম বিশ্বে প্রচুর লেখালেখি। আহমেদ মাদানি ভারতীয়। পিতামাতার সঙ্গে তার বসবাস সৌদি আরবের আজমানে। তাকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন গালফ নিউজ।
এতে বলা হয়েছে, তার পিতার নাম মাহমুদ মাদানি। তিনি বলেছেন, আমার বড় মেয়ে আমিনা (১১) ও হুমায়রা (৯)কে রোজা রাখতে দেখে আহমেদও উদ্বুদ্ধ হয়। গত তিন বছর ধরেই সে রোজা রাখছে। গত বছর সে রোজা রাখা শুরু করলে তার মা তাকে বাধা দেন ৫ম দিনে। কারণ, তার মা ছেলের স্বাস্থ্যের কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এবার যখন সে একে একে সব রোজা রাখা শুরু করে তখন পরিবারের সবাই তাকে নিয়ে ভয়ে ছিল। সে কি সব রোজা রাখতে পারবে! প্রথমে আমরা ভেবেছিলাম সে কয়েকটা রোজা করার পরই রোজা ভঙ্গ করবে। কিন্তু সে চমকে দিল আমাদের। আমরা তাকে বোঝাতে লাগলাম- তুমি আর রোজা রেখ না। তুমি ছোট্ট। তুমি সব রোজা রেখ না। কিন্তু সে আমাদের কথা শুনলো না। রোজা রেখে সে কখনও ক্ষুধার কথা, ক্লান্ত হওয়ার কথা বলেনি। আহমেদ মাদানির মা বলেন, তার ছেলে নিত্যদিন রুটিন অনুসরণ করে চলে। কোন অভিযোগ ছাড়া চলে তার দিনকাল। তিনি বলেন, স্বাভাবিক দিনে আমার এই ছেলে ৭ বছর বয়সী অন্য বাচ্চাদের মতো সে বার বার খাবার চেয়ে খেয়ে নেয়। কিন্তু রোজা রেখে এমন কোন কথা তার মুখে ছিল না। এতে তার পিতার মধ্যে সন্দেহ হলো তার ছেলে বুঝি লুকিয়ে লুকিয়ে খায়। তার ওপর তাই নজর রাখলেন তিনি। কিন্তু তিনি দেখলেন তিনিই ভুল। আহমেদ কিছুই খাচ্ছে না। এ বিষয়ে আহমেদকে জিজ্ঞেস করলে সে বলে আমি আমার বোনদের দেখে রোজা রাখছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি যেন আগামী বছর সবগুলো রোজা রাখতে পারি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন