খুলনার ঈদ বাজারে চুইঝাল বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। যা স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি। দাম বেশি হলেও ভোজনবিলাসীরা মাংসের সঙ্গে খাওয়ার জন্য অন্যান্য মসলার মতোই কিনছেন এ চুইঝালও। বিক্রেতারা জানিয়েছেন, খুলনা অঞ্চলের চুইঝাল দেশের সবচেয়ে বিখ্যাত চুইঝাল।
কিন্তু এ বছর উৎপাদন কম হওয়ায় এর দাম চড়া। নগরীর বড় বাজারের বিক্রেতা মো. আব্দুল্লাহ জানান, খুলনার রূপসা, তেরখাদা, ফুলতলা ও বাগেরহাটের মোল্লাহাট ও ফকিরহাটে এবার চুইঝালের উৎপাদন কম। যার কারণে তাদেরও বেশি দামে কিনে বিক্রি করতে হচ্ছে। রোববার নগরীর বড়বাজার, রূপসা কাঁচাবাজার, সন্ধ্যা বাজার, মিস্ত্রিপাড়া বাজার, কেসিসি কাঁচাবাজার, নিউ মার্কেট কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় খুলনা অঞ্চলের চুইঝালের ব্যাপক চাহিদা রয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যেও এ অঞ্চলের চুইঝাল রফতানি হচ্ছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের সময় চুইঝালের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ফলে প্রতি ঈদেই দাম স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ে। তবে ক্রেতাদের অভিযোগ, স্বাভাবিক সময়ের চেয়ে এখন এর দাম তিনগুণ বেশি।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের সময় চুইঝালের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ফলে প্রতি ঈদেই দাম স্বাভাবিক সময়ের চেয়ে বাড়ে। তবে ক্রেতাদের অভিযোগ, স্বাভাবিক সময়ের চেয়ে এখন এর দাম তিনগুণ বেশি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন