ফকিরহাটের পল্লীতে ঈদ করা হলোনা তৃতীয় শ্রেনীর ছাত্র ফেরদাউসের (৯)। এর আগেই জীবন প্রদীপ নিভিয়ে দিলো বিষধর সাপ। সেই সাথে ঈদেও আনন্দ থেকে বঞ্চিত হলো ভুক্তভোগী পরিবার সহ আশপাশের লোকজন। মর্মাহত এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি গত ১৭ আগষ্ট রাতে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামে ঘটেছে।
স্থানীয়রা ও ভুক্তভোগী পারিবার জানায়, হোচলা গ্রামের পান্না শেখের শিশুপুত্র হোচলা প্রাঃ বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র ফেরদাউস এদিন রাতে সঙ্গীদের সাথে বাড়ীর পাশে খাল-বিল ও বিভিন্ন গর্তে মাছ ধরতে গেলে অন্ধকারে কোনকিছু বোঝার আগে বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। সাপের বিষে মুহুর্তের মধ্যে ফেরদাউসের সারা শরীর যন্ত্রনা শুরু হয়। এরপর টের পেয়ে উপস্থিতরা দ্রুত তাকে বিভিন্ন বৈদ্য-কবিরাজ সহ চিকিৎসকদের দেখানোর এক পর্যায়ে সে মৃত্যুও কোলে ঢলে পড়ে। চলে যায় ফিরে না আসা দেশে। রেখে বেদনা আর স্মৃতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন