প্রেসিডেন্ট বারাক ওবামা তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে রাগ ও বিভক্তি উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন মিট রমনি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও ডেমক্রেট দলীয় প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে লড়বেন। বিবিসি জানিয়েছে, ওবামার শিবির থেকে অভিযোগ উঠেছে, সামাজিক ইস্যুতে রমনির অবস্থান অত্যন্ত কট্টর। ওবামা শিবিরের প্রচারণার জবাবে রমনি বলেন, “এ ধরনের প্রচারণা রাগ ও বিভক্তি উস্কে দেওয়ার প্রচেষ্টা মাত্র।” তিনি আরো বলেন, “এ ধরনের বিভক্তি উস্কে দেওয়া প্রচারণা আমার বিশ্বাস আমেরিকানরা বুঝতে পেরেছে। আমার মনে হয়, তারা (ওবামা শিবির) আমাদের চেয়ে বেশি প্রচারণা চালিয়েও প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। আর এ কারণেই এখন অন্য পথ অবলম্বন করছে তারা।” চলতি সপ্তায় রিপাবলিকানদের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তাদের দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মিট রমনির নাম ঘোষণা করার কথা রয়েছে। রিপাবলিকানদের জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়ার কথা। কিন্তু ফ্লোরিডার টম্পায় অনুষ্ঠিতব্য এই সম্মেলন প্রবল ঝড় ইসাকের কারণে মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যাসাচ্যুসেটসের সাবেক গভর্নর রমনি।
Content left
সোমবার, ২৭ আগস্ট, ২০১২
আমেরিকানদের মধ্যে বিভক্তি ছড়াচ্ছেন ওবামা: রমনি

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন