ঈদুল ফিতরের দিন কাল সোমবার দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
একইসঙ্গে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এরকমটি হতে পারে।
বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা গত কয়েকদিনের মতোই থাকবে প্রায়।
সর্বোচ্চ ৩৫-৩৬ ডিগ্রি সে. এবং সর্ব নিম্ন ২৩-২৪ ডিগ্রি সে. তাপমাত্রা থাকতে পারে।
সোমবার সূর্যোদয় হবে ভোর ৫ টা ৩৬ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ২৮ মিনিটে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন