জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এর শিক্ষকেরা এবারের ঈদেও যথারীতি পেয়েছেন ঈদ-উপহার। তবে তা তাদের প্রিয় হুমায়ূন স্যারের কাছ থেকে নয়, এবার উপহার পাঠিয়েছেন প্রয়াত লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন।
জানা যায়, হুমায়ূন আহমেদ সব সময় তার প্রিয় বিদ্যালয়টির খোঁজ-খবর নিতেন। এমনকি অসুস্থ অবস্থায়ও তিনি নির্ধারিত সময়ে শিক্ষকদের বেতন পাঠিয়ে দিতেন। সেই সঙ্গে প্রতি ঈদের আগেই বেতন-বোনাসসহ শিক্ষকদের জন্য পাঠাতেন ঈদ-উপহার। তবে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটেনি।
ইতোমধ্যে বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারীরা পেয়েছেন বেতনসহ ঈদের বোনাস। উপহার হিসেবে পেয়েছেন নতুন জামা ও শাড়ি। কয়েক দিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের হাতে উপহার তুলে দেন শাওন। বেতন-বোনাসসহ ঈদ-উপহার পেয়ে শিক্ষকেরাও খুশি।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, “হুমায়ূন স্যার না থাকলেও তার পরিবারের পক্ষ থেকে আমাদের জন্য ঠিকই ঈদের নতুন জামা ও শাড়ি পাঠানো হয়েছে। তা ছাড়া শাওন ম্যাডাম বিদ্যালয়ের পাঠাগারে টাঙানোর জন্য স্যারের একটি বড় ছবিও শিগগির পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন