ঈদের নামাজ পড়তে বৃষ্টির মধ্যেও জাতীয় ঈদগাহে হাজার হাজার মুসল্লি উপস্থিত হন।
রাজধানীর প্রধান জামাতে অংশ নিতে ভোরের আলো ছড়িয়ে পড়ার পর থেকেই মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে থাকেন। সাড়ে ৮টায় নামাজ শুর হওয়ার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে যায়।
একপর্যায়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেও মুসলিস্নরা পাশের হাইকোর্ট এলাকা ছাড়িয়ে পাশের সড়ক সংলগ্ন এলাকায় নামাজ আদায় করেন। অনেককে রাস্তায় সংবাদপত্র বিছিয়ে নামাজ আদায় করতে দেখা যায়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ এতে ইমামতি করেন।

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক (দক্ষিণ), সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ঢাকাস্থ বিভিন্ন মুসলিম দেশের মিশন প্রধান, সামরিক বাহিনী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
নামাজ ও খুতবার পর দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ঈদগাহে উপস্থিত মুসল্লিরা পরস্পরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের পাঁচটি জামায়াত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে বায়তুল মোকাররমে বেশি ভিড় ছিল। ঢাকা মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬১টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।বরাবরের মতো এবার দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। প্রায় চার লাখ মুসলিম এখানে ঈদের নামাজ আদায় করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন