মিথ্যা মামলায় ১মাস কারাবাসের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন সাপ্তাহিক সবুজপত্র পত্রিকার প্রধান সম্পাদক ও হাজারিকা প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি জামাল উদ্দিন স্বপন। গত ১৬/৭/২০১২ ইং মিথ্যা মামলায় পুলিশের চার্জশিটে জামাল উদ্দিন স্বপন কোর্টে জামিন আবেদন করলে বিজ্ঞ আদলত জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করে এবং তিনি গত ১২/৮/২০১২ ইং তারিখে মুক্তি পান। উল্লেখ্য নাঙ্গলকোটের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সাপ্তাহিক সবুজপত্র পত্রিকায় ধারাবাহিক ভাবে সংবাদ প্রকাশিত হলে নাঙ্গলকোটের সংশ্লিষ্টরা জামাল উদ্দিন স্বপনের ওপর ক্ষিপ্ত হয়ে সুযোগ খুজতে থাকে। এক পর্যায়ে জামাল উদ্দিন স্বপন তার পত্রিকার বিজ্ঞাপনের বিল আনতে গেলে সংশ্লিষ্টরা সন্ত্রাসী লেলিয়ে দেয়। জামাল উদ্দিন কে এলোপাতাড়ি পিঠিয়ে আধমরা অবস্থায় রেখে গেলে কতেক লোকের সক্রীয় সহযোগিতায় হাসপাতালে ভর্তি করে। তৎক্ষনাত জামাল উদ্দিন বাদি হয়ে নাঙ্গলকোট থানায় এজহার দায়ের করলে সন্ত্রাসীরাও একটি মিথ্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে নাঙ্গলকোটের তৃতীয় শ্রেণীর মর্যাদা সম্পূর্ন পৌরমেয়র সামছুদ্দীন কালু ও সাদেক প্রফেসার সহ পুলিশ কে ম্যানেজ করে জামাল উদ্দিন স্বপনের মামলার ফাইনাল রিপোর্ট ও সন্ত্রাসীদের দায়ের করা মামলার চার্জশিট প্রদান করে।
জামাল উদ্দিন স্বপন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন বাতিল করে জেল হাজতে পাঠায়। বর্তমানে জামাল উদ্দিন স্বপন জামিনে রয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন