সামাজিক নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জুকার বার্গ এর অনাবৃত একটি ছবি নিয়ে ভার্চুয়াল দুনিয়া এখন সরব। ছবি নিয়ে যতটা না আলোচনা হচ্ছে; জাকার বার্গ এর ফেসবুক প্রোফাইল এর ‘প্রাইভেসি সেটিংস’ নিয়ে প্রশ্ন উঠেছে তার চেয়ে বেশি।
জাগার বার্গ এর ফেসবুক প্রোফাইল থেকে ফাঁস হয়ে যাওয়া এই ছবিটি কখন কিংবা কোথা থেকে তোলা তা নিশ্চিত হওয়া যায়নি। ছবিতে দেখা যাচ্ছে উদোম শরীরে কয়েক জন পুরুষ বন্ধুর সঙ্গে আমোদ করছেন জুকার বার্গ।
ছবিতে জুগার বার্গ এর বাম পাশে একই অবস্থায় আমোদ করতে থাকা ফেসবুক’র প্রকৌশল বিভাগের পরিচালক এন্ড্রু বোস ওর্থ জানিয়েছেন, দুর্ঘটনা বশত ছবিটি ফেসবুক এ আপলোড করা হয়েছিল। তবে কয়েক সেকেন্ড’র ব্যাবধানেই এটি আবার সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। মুহূর্তেই কেউ একজন ছবিটি সংরক্ষণ করে ওয়েবে ছড়িয়ে দিয়েছেন।
তবে ছবিটি কে তুলেছে কিংবা এর মাধ্যমে কি জুকার বার্গ এর ফেসবুক প্রোফাইলের দুর্বলতা প্রকাশ পেলো না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
একই ভাবে ছবিটি বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন ফেসবুক প্রধান নির্বাহী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন