বিক্রি বাড়াতে মুঠোফোনেও বিজ্ঞাপন সেবা চালু করলো ফেসবুক। মুঠোফোন বিজ্ঞাপন সুবিধা দিতে "পাওয়ার এডিটর" নামের একটি টুলও তৈরি করেছে। এটি ব্যাবহার করে স্মার্ট ফোন ও ট্যাবলেটে নিজেদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন ডেভলপাররা। নতুন এই সেবাটি গেম মেকার ও সফটওয়্যার ডেভলপারদের দারুণ অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক’র ক্যালিফোর্নিয়া অফিস মেনলো পার্ক থেকে প্রকাশিত ডেভলপার ব্লগে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে আশা প্রকাশ করা হয়েছে মুঠোফোনের বিজ্ঞাপন সেবাকে আরো আকর্ষণীয় এবং কার্যকর করতে মুঠোফোন বিজ্ঞাপন টুলটি ডেভলপ করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে ওই ব্লগটিতে জানানো হয়েছে। একই সাথে ডেভেলপারদেরকে বেটা টেস্টের জন্য নাম লিপিবদ্ধ করার অনুরোধ জানিয়ে অ্যাপলের অ্যাপস্টোর নাকি গুগলের গুগল প্লে স্টোরকে নির্দিষ্ট করে কাজ করবে তা নির্ধারণ করতেও অনুরোধ জানানো হয়েছে।
বলা হয়েছে, সেবাটি উন্মুক্ত করার পর অ্যাপ ডেভেলপাররা ফেসবুকে তাদের পণ্য সম্পর্কে মোবাইল-ডিভাইসের নিউজ ফিডে বিজ্ঞাপন দেবার সুযোগ পাবেন।আর এই বিজ্ঞাপন পছন্দ করে ব্যবহারকারী যদি ওই অ্যাপলিকেশনটি ডাউনলোড করে তখন ফেসবুক এজন্য নেটওয়ার্ক গ্রাহকের কাছ থেকে চার্জ কেটে নেবে। আর চার্জ করবে অ্যাপ ডেভেলপারদেরকে ক্লিকের ওপর ভিত্তি করে।
গেল সপ্তাহ ধরে শেয়ারবাজারে ফেসবুক’র শেয়ার প্রতি মূল্য হ্রাসের চাপ সামলাতে ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এখন আয় বাড়ানোর নতুন নতুন কৌশল গ্রহণ করছেন। মুঠোফোনে বিজ্ঞাপন সুবিধা তেমটি একটি কৌশল বলে জানিয়েছে ব্লুমবার্গ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন