দিন দিন বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। পাশাপাশি ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে ঝুঁকিও বাড়ছে। হ্যাকারদের অব্যাহত আক্রমণে কেবল ব্যক্তিই নয়, বড় বড় প্রতিষ্ঠানও সাইবার আক্রমণের শিকার হচ্ছে। পাশাপাশি নানা ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যারসহ অন্যান্য ক্ষতিকর উপাদান দিয়েও প্রতিনিয়তই ঝামেলার মুখোমুখি হতে পারেন যে কেউ। তবে পর্যাপ্ত সতকর্তা গ্রহণ করতে পারলে এসব ঝামেলা থেকে রেহাই পাওয়া যেতে পারে। অনলাইনে নিরাপদে থাকার কিছু টিপস এখানে তুলে ধরা হলো।
# নিজের ব্যক্তিগত ইমেইল ঠিকানাটি সবাইকে দেবেন না। কেবল বন্ধু এবং বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গেই ইমেইল ঠিকানাটি শেয়ার করুন। যত্রতত্র ইমেইল ঠিকানা শেয়ার করলে আর কিছু হোক না হোক, প্রচুর পরিমাণে স্প্যাম মেইলে ভরে যাবে আপনার ইমেইল।
# অনলাইনে অপরিচিতদের থেকে দূরে থাকুন। অনলাইনে বিভিন্ন সাইট থেকে বিভিন্ন আকর্ষণীয় অফারে ভরে যেতে পারে আপনার ইমেইলের ইনবক্স অথবা আপনার ব্লগের দেয়াল। ফেসবুকেও অপরিচিত অনেকের কাছ থেকেই আসতে পারে বন্ধুত্বের অনুরোধ। এসব অফারে বা অনুরোধে সাড়া দেবেন না। কারণ এসবের মধ্যেই লুকিয়ে রয়েছে কোনো না কোনো হ্যাকার। ফেসবুকে বন্ধুত্বের অনুরোধে সাড়া দিতে কেবল বিশ্বস্ত ও পরিচিত অথবা বন্ধুদের পরিচিতদেরই বেছে নিন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন