সর্বশেষ প্রকাশিত টিআরপিতে (সপ্তাহ ৩২, ৪-১০ আগস্ট) সেরা নাটক হিসেবে বিবেচিত হয়েছে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক কলেজ-এর একটি পর্ব। ৬ আগস্ট সোমবার রাত ৯টা ৩১ মিনিটে প্রচারিত পর্বটি দখল করে নিয়েছে তালিকার শীর্ষস্থান। এ তথ্য জানাচ্ছে- টিআরপি রিপোর্টের টপ রেটেড অনুষ্ঠানের সেরা নাটকের তালিকা।
রেদওয়ান রনির মূল পরিকল্পনায় পল্লব বিশ্বাসের রচনা ও পরিচালনায় কলেজ ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আ খ ম হাসান, মম মোর্শেদ, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, নিলয়, শখ, মিশু, সায়না, অপু, নাফা, রুমেল, মার্শা প্রমুখ। ধারাবাহিকটির কাহিনী বিস্তারিত ছেলেদের হোস্টেলকে ঘিরে। হোস্টেলের এক তরুণ নাম শামীম । ছেলেরা তাকে খুব ভয় পায়। তার কথার অবাধ্য হলে বিভিন্ন কায়দায় সে র্যাগিং করে। হোস্টোলের এক রুমে নতুন তিন ছেলে আসে। নাইম, আলমগীর ও পলাশ। প্রথম দিন থেকেই তারা শামীমের অত্যাচারের শিকার হয়। একপর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে মেয়েদের হোস্টেলের তিন মেয়ে লিজা, নাবিলা ও সোমার শরণাপন্ন হয়। সবাই মিলে তারা শামীমকে শায়েস্তা করার জন্য ঐক্যবদ্ধ । এরপর ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। ২৬ পর্বের ধারাবাহিকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে।
মাছরাঙা টেলিভিশনের আরেক নাটক সারেং রয়েছে ২ নম্বরে। এটি প্রচার হয় ১০ আগস্ট শুক্রবার বেলা ১১.০৩ মিনেট।
৬ আগস্ট সোমবার বেলা ১১.০ট মিনিটে চ্যানেল আইতে প্রচারিত ধারাবাহিক নাটক আজ রোববার রয়েছে ৩ নম্বরে।
মাইটিভিতে ৫ আগস্ট রোববার রাত ৮.১৩ মিনিটে প্রচারিত ধারাবাহিক নাটক নূরজাহান রয়েছে ৪-এ।
৫ নম্বরে রয়েছে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত আরেক নাটক কবিরাজ গোলাপ শাহ। এটি প্রচার হয় ৭ আগস্ট রাত ৭.৫৯ মিনিটে।
৫ আগস্ট রাত ১১.৩১ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত আউট অব কন্ট্রোল ধারাবাহিকটি রয়েছে ৬-এ।
চ্যানেল আইয়ের ধারাবাহিক চিত্রজগত রয়েছে ৭ নম্বরে। এটি প্রচার হয় ৭ আগস্ট বিকেল ৪.০৭ মিনিটে।
৭ আগস্ট রাত ৯.২৯ মিনিটে মাছরাঙায় প্রচারিত কলেজ ধারাবাহিকটির আরেকটি পর্ব রয়েছে ৮ নম্বরে।
বিটিভির ধারাবাহিক মনময়ূরী রয়েছে ৯ নম্বরে। এটি প্রচার হয় ৫ আগস্ট রাত ৯.১৯ মিনিটে।
তালিকার সর্বশেষ নাটকও মাছরাঙা টেলিভিশনের। বিকেল ৩.০৩ মিনিটে প্রচারিত ক্ষণিকালয় ধারাবাহিকটি সংশ্লিষ্ট সপ্তাহের টিআরপির সেরা নাটকের তালিকায় ১০ নম্বরে অবস্থান নেয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন