\
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা জামানত হারাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলছেন, এ ভয়েই পেয়ে দলটি জনগণকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানা কথা বলছে।
রোববার বিকালে এক আলোচনা সভায় দলের এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গণবিচ্ছিন্ন হয়ে মহাজোট সরকার একটি সাজানো ও পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। অনেক রাজনৈতিক নেতা নতুন করে স্বপ্ন দেখছেন- হয় সরকারে যাবেন, না হয় গৃহপালিত বিরোধী দল হবেন।”
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আজ হুমকির মুখে। এই অগণতন্ত্রী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে জড়ানোর নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে বোমা হামলা সূত্রপাত করেছে আওয়ামী লীগ। উদীচী বোমা হামলা, নারায়ণগঞ্জে বোমা হামলা, সিপিবি’র সমাবেশে বোমা হামলার ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি।”
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর,ইনাম আহমেদ চৌধুরী, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম সফিউজ্জামান খোকন, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য রাখেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন