দলীয় মনোনয়নপত্র কিনেছেন গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি।
রোববার সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ, আলাউদ্দিন আহমেদ, হোসেন তৌফিক ইমাম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের মনোনয়ন পত্রের দাম রাখা হয়েছে দশ হাজার টাকা।
তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে দেওয়া গাজীপুর-৪ আসনে গত শনিবার দলের সংসদীয় বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পান তার বড় বোন সিমিন হোসেন রিমি।
এই উপ-নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ।
এর আগে শনিবার সন্ধ্যায় দলের সভাপতিম-লীর সদস্য তাজউদ্দিনের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করে সম্মতি নিয়ে তার দুই মেয়ে সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমিকে নিয়ে গণভবনে ফেরেন শেখ হাসিনা। এরপর পরই শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
এই উপ-নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন