চীনের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিথেন বোঝাই ট্যাঙ্কারের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলীয় সানাক্সি প্রদেশের ইয়ানা শহরে শনিবার দিবাগত মধ্যরাতে ওই দু’টি যানের মধ্যে সংঘর্ষ হয় এবং দু’টি বাহনেই আগুন ধরে যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা থেকে ৩ জন বেঁচে গেলেও তারা বেশ আহত হয়েছেন।
এই দুর্ঘটনার তদন্ত হচ্ছে।
চীনের ট্র্যাফিক আইন ও নিরাপত্তা ঘাটতির কারণে সড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
২০১১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন