গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে সোমবার বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের মেয়ে সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি এবং তাজউদ্দীনের ছোটভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহম্মদ খানসহ সাতজন নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ও ভোটার তালিকা সংগ্রহ করেছেন। ফলে এ আসনের নির্বাচনকে কেন্দ্র করে নতুনভাবে তাজউদ্দীন পরিবারের মধ্যে রাজনৈতিক বিরোধ প্রকাশ্যরূপ পেতে যাচ্ছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান জানান, সোমবার দুপুরের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমির পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক দীপক মজুমদার খোকন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাজউদ্দিনের ছোট ভাই সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহম্মদ খানের পক্ষে কুতুবুল আলম, কেন্দ্রীয় কৃষকলীগের নেতা আব্দুর রশিদ সরকারের পক্ষে মো. লুৎফর রহমান, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এ কে এম আলমগীর হোসেন আকন্দের পক্ষে ইব্রাহিম, মীর এনায়েত হোসেন এবং মো. রাফিউল বারী মনোনয়ন ফরম ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।
এছাড়াও বাংলাদেশের কমিউনিম্ট পার্টি মনোনিত প্রার্থী গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল মনোনয়ন ফরম ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।
এদিকে তফসিল ঘোষানার পর রিটার্নিং অফিসার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকার উপ-নির্বাচনে অংশগ্রহনেচ্ছু প্রার্থীদের পোস্টার, লিফলেট, বিলবোর্ড, ব্যানারসহ সব ধরণের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিলেও কোনো প্রার্থীই সে নির্দেশ পালন করেননি। তবে থানা পুলিশের উদ্যোগে সোমবার সারাদিনই উপজেলার প্রধান প্রধান সড়ক ও স্থান থেকে প্রচার সামগ্রী অপসারণের কাজ করতে দেখা গেছে। উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা সেখানে লোকবল ও স্থান সংকুলানের অভাবে হ-য-ব-র-ল অবস্থা। এখানে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে সিলিং ফ্যান, চেয়ার-টেবিল অনেক কিছুই নেই।
কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন, তারা গাজীপুর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে তাদের বলা হয় কাপাসিয়ায় সব পাবেন। কিন্তু দুপুর পর্যন্ত কাপাসিয়ায় অনেক কাগজপত্র এসে পৌঁছেনি। নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দ্রুত জনবল বৃদ্ধি করা প্রয়োজন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন