পর্দায় কিংবা বাস্তবে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের মধ্যে বোঝাপড়াটা বরাবরই বেশ ভালো। প্রেমের সম্পর্ক চুকেবুকে গেলেও, এখনও ভালো বন্ধু এবং সহকর্মী তাঁরা। পর্দায় এই জুটির রসায়ন বরাবরই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। কিন্তু ক্যাটরিনার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়কে নাকি একঘেয়ে মনে করেন সালমান। সম্প্রতি এমন চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন ক্যাটরিনা।
এ প্রসঙ্গে এক সাক্ষাত্কারে ক্যাটরিনা বলেন, ‘সালমানের সঙ্গে অভিনয় করে আমার মনে হয়েছে, প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে একটা নির্দিষ্ট সময় পর একঘেয়েমি এসে ভর করে তাঁর ওপর। সম্ভবত সেই একঘেয়েমি কাটাতে তিনি তখন অ্যাকশন দৃশ্যের আশ্রয় নেন। শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও ঠিক এমনটাই করেন সালমান।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এ ছাড়া সালমান সম্পর্কে ক্যাটরিনা মন্তব্য করেছেন, ‘সবসময় সবাই আমাকে জিজ্ঞেস করেন, ২০০৫ সালে মুক্তি পাওয়া “ম্যায়নে পেয়ার কিউ কিয়া” ছবিতে আমার সঙ্গে অভিনয়ের পর থেকে এখন পর্যন্ত সালমানের ভেতরে কতটা পরিবর্তন এসেছে। আমার ধারণা, ভারতের চলচ্চিত্র শিল্প এবং সালমানের আশ-পাশের মানুষের ভেতর অনেক পরিবর্তন এলেও, এখনও ঠিক আগের মতই আছেন সালমান। তাঁর সঙ্গে কাজ করতে গেলে অনেক মজা হয়। তিনি চমত্কার ব্যক্তিত্বের অধিকারী এবং সব কিছু স্বতঃস্ফূর্তভাবে করেন।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন