ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১ অক্টোবর। সমাজ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দলটি যাত্রা শুরু করে ১৯৭২ সালের এদিন।
এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এর মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্খা ধারণ করে শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার বিষয়টি অন্যতম।
বিশিষ্ট চিকিৎসক ও বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ করীমকে আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা প্রকোশলী মুনিরুদ্দিন আহমেদ, চক্ষু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান চৌধুরী, আফরোজা হক রীনাকে যুগ্ম আহ্বায়ক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানকে সদস্য সচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন