দেশ নিউজ: খুলনা জেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল আজ বুধবার পরিষদের সেমিনার কক্ষে অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফিরত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ খুলনাবাসীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নাগরিক নেতা এ্যাড. ফিরোজ আহম্মদ, উপজেলা চেয়ারম্যান গাজী আব্দুল হাদী, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ আলী আকবার, মহিউদ্দিন মল্লিক, রশিদুজ্জামান মোড়ল, মুক্তি যোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামীলীগ নেতা এ্যড.সুজিত অধিকারী, অধ্যাপক নিমাই চšদ্র রায়, এ্যাড. নব কুমার চক্রবর্তি, শ্যামল সিংহ রায়, শ্রমিকনেতা আলাউদ্দিন আল আজাদ মিলন,আবুল কাশেম, ছাত্রনেতা মুশফিকুর রহমান সাগর, জেলা প্রশাসক মেজবা উদ্দিন, পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন