গাজীপুর প্রতিনিধি :: গাজীপুর সদর উপজেলার কাশিমপুর হাজীপাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন হয়েছে। ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে গেছে। নিহত রোজিনা খাতুন (২৩) বগুড়ার ধুনট উপজেলার বিশুরিগাবা এলাকার মৃত হারম্নন অর রশিদের মেয়ে। তিনি স্থানীয় কটনক্লাব নামক পোশাক কারখানায় কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোজিনা খাতুনের সিরাজগঞ্জের কাবারিয়াপাড়া এলাকার সলিম উদ্দিনের ছেলে মো. হান্নান মিয়ার (৩৫) সাথে বিয়ে হয়। এটা উভয়েরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর তারা গাজীপুর সদর উপজেলার কাশিমপুর হাজীপাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্বামী-স্ত্রী দুই জনেই কারখানায় চাকরি করতো। গত দুই মাস আগে স্বামী হান্নান মিয়া চাকরি ছেড়ে দিয়ে স্ত্রীর বেতন দিয়ে সংসার চালাতে। এনিয়ে তাদের দুই জনের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঝগড়ার এক পার্যায়ে হান্নান তার স্ত্রী রোজিনার বুকে ছুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় হান্নান পালিয়ে যায়। আশপাশের লোকজন পুলিশে খবর দিলে বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন